
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে আগামী ২৫ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেট দলের খেলোয়াড়দের প্রাক-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য আগ্রহী খেলোয়াড়দের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর ২০১২ (অনূর্ধ্ব-১৪), ১ সেপ্টেম্বর ২০১০ (অনূর্ধ্ব-১৬) এবং ১ সেপ্টেম্বর ২০০৮ (অনূর্ধ্ব-১৮) বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী হতে হবে।
অংশগ্রহণে ইচ্ছুক প্রত্যেক খেলোয়াড়কে বাছাইয়ের দিন অবশ্যই তাদের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের কপি, বাবা অথবা মায়ের জাতীয় পরিচয়পত্রের কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কুল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা এস.এস.সি রেজিস্ট্রেশন/সার্টিফিকেট সাথে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন