
ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে শ্যামনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।
রবিবার বিকাল থেকে তিনি উপজেলার হরিনগর বাজার সার্বজনীন দুর্গা পূজামণ্ডপ, নোয়াবাকি-বড়কুপট সার্বজনীন দুর্গা মন্দির, আড়পাংশিয়া রাম মন্দির পূজা মণ্ডপ, শংকরকাটি সার্বজনীন দুর্গা মন্দির, নকিপুর কেন্দ্রীয় সার্বজনীন হরিহতলা মন্দিরসহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাকশিস এর সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ আব্দুল ওহাব, সাতক্ষীরা জেলা তাঁতীদল এর সভাপতি হাসান শাহরিয়ার রিপন, শ্যামনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী সোহেল, বিএনপি নেতা আক্তার ফারুক, মোঃ আনিছুর রহমান, মোফাজ্জেল কবির পলাশ, কাজী ফজলুল হক, মোঃ আনিছুর রহমান, মোঃ হাবিবুল্লাহ, ছাত্রদল নেতা মোঃ আলমগির হোসেন, কাজি শরিফুল ইসলাম, তাঁতীদল নেতা জহুরুল হক, জাহাঙ্গীর প্রমুখ।
মন্তব্য করুন