বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৮ অক্টোবর ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় এবার দেশটির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। রোববার (১৮ অক্টোবর) এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।

পররাষ্ট্র সচিব দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ব্যাপারে সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চান। তবে, সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনা বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে প্রত্যয় ব্যক্ত করে ঢাকা। এ সময় নির্দিষ্ট দেশে অবস্থানকালে সে দেশের আইনের প্রতি সচেতন থাকার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

বৈঠকে উভয়পক্ষই বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে।

শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে একজন বাংলাদেশি পুরুষ ও এক নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে এখনো দেশটির কাছ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা পায়নি সরকার। তিনি আরও জানান, এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা এখনো সৌদি সরকারের কাছ থেকে এর ব্যাখ্যা পাইনি।

এর আগে, সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে যে, পবিত্র মক্কা নগরীতে একটি মসজিদের ভেতর অনৈতিক কাজ করার অভিযোগে দেশটি দুই বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

দেশটির ইন্টেরিয়র মন্ত্রণালয়ের বরাতে গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আদালত মসজিদের পবিত্রতা, যে প্রেক্ষাপটে অনৈতিক কাজ করা হয়েছে এবং তাদের অপরাধের গুরুত্ব বিবেচনা করেই এ শাস্তি দিয়েছেন।

মৃত্যুদণ্ড পাওয়া দুইজনের নাম-নজরুল ইসলাম ও সিতি আখতার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, চলতি মাসের ১৪ তারিখ আমরা জানতে পারি সৌদি আরবের আইন অনুযায়ী দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এখন এ বিষয়ে যা জানা দরকার আমরা তা জানতে চেয়েছি।

এ ঘটনার সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই বাংলাদেশ মিশন তাৎক্ষণিকভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

১

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

২

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

৩

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

৪

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

৫

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

৬

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

৭

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

৮

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

৯

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১০

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১১

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১২

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির কমিটি ঘোষণা: সান্টু চৌধুরী সভাপতি, রনজু সম্পাদক

১৪

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে সাবেক কাউন্সিলর সাগরের খাদ্য সামগ্রী বিতরণ

১৫

মান্তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আরিফুর

১৬

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নি*হ*ত ১৭

১৭

ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক‌কে হ/ত‌্যা‌র মূল উস্কা‌নিদাতা ফজলুল হক আমিনী গ্রেপ্তার

১৮

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

১৯

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

২০