বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ নভেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একটি স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেস্ক রিপোর্ট: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর একটি স্থলসীমান্ত চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশের কথা ভাবছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সমর্থকেরা পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তের কয়েকটি প্রবেশপথ সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন।

প্রতিবেদন অনুসারে, বিবেচনাধীন পথগুলোর একটি হলো পেট্রাপোল-বেনাপোল সীমান্ত। পেট্রাপোল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও সীমান্ত পেরিয়ে মানুষের যাতায়াতের অন্যতম প্রধান কেন্দ্র। অন্যদিকে বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও দাবি করেছে, বৈধ পাসপোর্ট ছাড়া বিমানে ওঠা সম্ভব নয় বলে সড়কপথের বিকল্প বিবেচনা করছেন হাসিনা।

২০২৪ সালের ২২ আগস্ট তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। এরপর ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তার জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ঢাকা ছেড়ে ভারতে পালান হাসিনা। এরপর বিভিন্ন সময় তিনি দেশে ফেরার কথা বলেছেন। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ১৬ ডিসেম্বর দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইদি) চেয়েছেন হাসিনা। এছাড়া তাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকারকে ফ্লাইটের ব্যবস্থাও করতে বলেছেন।

তবে বাংলাদেশ সরকার বারবার বলে এসেছে, হাসিনাকে কেবল প্রচলিত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত দিতে হবে।

২৬ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, অপরাধী হিসেবে শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব কেবল হাতকড়া পরানো অবস্থায় অথবা কঠোর নজরদারিতে।

তিনি বলেন, ‘আমি এর আগেও সিলেটে বলেছি, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না। কেউই ডিসেম্বরে আসবেন না। কেবল শীত আসবে।’

এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন হলে তা হবে শুধু ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা আদালতের ক্যান্টিনের চালে ‘বিস্ফোরণ’

১

একটি স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস

২

সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৩

তালায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চুরি-জুয়া ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

৪

তালায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

৫

বিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান

৬

জাজিরায় আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত

৭

আকাশ ছোঁয়ার স্বপ্ন থেকে স্বাধীনতার লড়াই: মতিউর রহমান আজও প্রাসঙ্গিক || ‎‎তারিক ইসলাম

৮

পদ্মপুকুরে ১৩৩৩ পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

৯

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

১১

কলারোয়া সীমান্ত দিয়ে দেশে ফেরার পথে টুঙ্গিপাড়ার যুবক আটক

১২

কালিগঞ্জের কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে প্রাণ গেল যুবকের, স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার

১৩

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

১৪

বাঁশদহা ইউনিয়ন জাপা নেতা শহিদুল ইসলাম আর নেই, জেলা জাতীয় পার্টির শোক

১৫

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি

১৬

কয়রায় জলবায়ু-সহনশীল উত্তম কৃষি চর্চাবিষয়ক প্রশিক্ষণ

১৭

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ

১৮

তালায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সভা

১৯

শ্যামনগরে প্রান্তিক মানুষের অধিকার ও জলবায়ু অভিযোজন নিয়ে সংলাপ

২০
error: Content is protected !!