বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পদ্মপুকুরে ১৩৩৩ পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

উপকূলীয় প্রতিনিধি: প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, সংক্রামক রোগ প্রতিরোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা রক্ষায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের সোনাখালি গ্রামে বিনামূল্যে পশু-পাখির টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির আওতায় ১ হাজার ৩৩৩টি পশু-পাখিকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) ফ্রেন্ডশিপের ট্রানজিশনাল ফান্ড প্রজেক্ট (এএসডি)-এর উদ্যোগে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

টিকাদান কার্যক্রমের আওতায় ২২০টি ছাগল, ৩৮টি ভেড়া, ৩৯টি গরু, ৪৮৯টি হাঁস এবং ৫৪৭টি মুরগিকে টিকা দেওয়া হয়।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) সুদীপ্ত বিশ্বাস। ফ্রেন্ডশিপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রানজিশনাল ফান্ড প্রজেক্ট (এএসডি)-এর প্রতিনিধি আসাদুল হাসান ও মো. হেদায়েতুল্লাহ খান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরাও উপস্থিত ছিলেন।

সুদীপ্ত বিশ্বাস বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো টিকা দেওয়া হলে পশু-পাখির রোগব্যাধি ও মৃত্যুঝুঁকি কমানোর পাশাপাশি পালনকারী পরিবারগুলোকে আর্থিক ক্ষতির হাত থেকেও রক্ষা করা সম্ভব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চুরি-জুয়া ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

১

তালায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

২

বিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান

৩

জাজিরায় আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত

৪

আকাশ ছোঁয়ার স্বপ্ন থেকে স্বাধীনতার লড়াই: মতিউর রহমান আজও প্রাসঙ্গিক || ‎‎তারিক ইসলাম

৫

পদ্মপুকুরে ১৩৩৩ পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

৬

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

৮

কলারোয়া সীমান্ত দিয়ে দেশে ফেরার পথে টুঙ্গিপাড়ার যুবক আটক

৯

কালিগঞ্জের কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে প্রাণ গেল যুবকের, স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার

১০

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

১১

বাঁশদহা ইউনিয়ন জাপা নেতা শহিদুল ইসলাম আর নেই, জেলা জাতীয় পার্টির শোক

১২

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি

১৩

কয়রায় জলবায়ু-সহনশীল উত্তম কৃষি চর্চাবিষয়ক প্রশিক্ষণ

১৪

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ

১৫

তালায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সভা

১৬

শ্যামনগরে প্রান্তিক মানুষের অধিকার ও জলবায়ু অভিযোজন নিয়ে সংলাপ

১৭

কলারোয়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

১৮

দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

১৯

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

২০
error: Content is protected !!