বাংলাদেশ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ নভেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ

উপকূলীয় প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিতে স্থানীয় অভিযোজন কৌশল (এলএলএ) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

রুদ্রপুর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সানজিদা বেগমের সভাপতিত্বে কর্মশালায় ভুরুলিয়া ইউনিয়নের ২৫ জন আগ্রহী ও উদ্যোগী নারী অংশগ্রহণ করেন।

তাঁরা কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু পরিবর্তন বিষয়ক ধারণা, লোকায়ত জ্ঞান, কৃষিপ্রতিবেশীয় চর্চা পরিদর্শন, অচাষকৃত উদ্ভিদবৈচিত্র্যের গুরুত্ব, দেশি বীজ সংরক্ষণ, জৈব বালাইনাশক, ভার্মি কম্পোস্ট সার তৈরি ও ব্যবহার, উৎপাদন প্রক্রিয়া এবং প্রাণিসম্পদ পালনে লোকায়ত চিকিৎসা পদ্ধতি বিষয়ে বিস্তারিত ও ব্যবহারিক প্রশিক্ষণ লাভ করেন।

এ ছাড়া স্থানীয় বিভিন্ন সংকট চিহ্নিত করে সেগুলোর সমাধানে সম্ভাব্য অভিযোজন কৌশল নিয়ে দলীয় অনুশীলনের মাধ্যমে আলোচনা করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন এএলসি ও শতবাড়ির প্রতিনিধি সাবিনা বেগম ও সানজিদা বেগম।

কর্মশালায় সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার বলেন, আমাদের উপকূলীয় অঞ্চল জলবায়ু সংকটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা, অতিবৃষ্টি ও অনাবৃষ্টির মতো নানা সংকট মোকাবিলা করতে হয়। এসব সংকটের মধ্যেও উপকূলের মানুষ পিতৃভিটা আঁকড়ে ধরে টিকে থাকার চেষ্টা করছেন। তাঁদের টিকে থাকার কৌশল কৃষকদের জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়ে উদ্ভাবিত বিভিন্ন অভিযোজন চর্চা। এসব জ্ঞান পারস্পরিক বিনিময়ের মাধ্যমে আরও সম্প্রসারিত ও সমৃদ্ধ হবে। একই সঙ্গে প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিত হবে।

শতবাড়ির সদস্য সাবিনা বেগম বলেন, আগে জানতাম না, আমাদের চারপাশের প্রকৃতিতে থাকা বিভিন্ন উপাদান ব্যবহার করেও চাষাবাদ ও নিরাপদ খাদ্য উৎপাদন করা যায়। প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ করলে বাজারের ওপর নির্ভরশীলতা কমে এবং কৃষক নিজের স্বাধীনতা অনুযায়ী কৃষিকাজ করতে পারেন। এখন এই ধারণা পেয়ে নিজে চর্চা করছি, পাশাপাশি অন্যদেরও জানানোর চেষ্টা করছি।

কৃষাণি জেসমিন আরা বলেন, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মা-দাদিদের আমলে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছি। হাঁস-মুরগির অসুস্থতায় এখন আমরা ওষুধ ব্যবহার করি, কিন্তু আগে মা-দাদিরা বাড়ির আশপাশের গাছপালা ও পাতার রস দিয়ে চিকিৎসা করতেন। এ ছাড়া ফসল চাষে আমাদের এলাকায় বিভিন্ন সময় নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এসব সমস্যা সমাধানে বিভিন্ন অভিযোজন চর্চা সম্পর্কে জানতে পেরেছি, যা পারিবারিক কৃষিতে কাজে লাগাতে পারব এবং বাড়িতে উৎপাদিত নিরাপদ খাদ্য খেতে পারব।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণকারীদের মধ্যে শেখা ও জ্ঞান বিনিময়ের পরিবেশ তৈরি করে। স্থানীয় জ্ঞান ও প্রকৃতিনির্ভর জীবন-জীবিকার চর্চা সম্প্রসারণের মাধ্যমে এ উদ্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু দুর্যোগ মোকাবিলা, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

১

বাঁশদহা ইউনিয়ন জাপা নেতা শহিদুল ইসলাম আর নেই, জেলা জাতীয় পার্টির শোক

২

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি

৩

কয়রায় জলবায়ু-সহনশীল উত্তম কৃষি চর্চাবিষয়ক প্রশিক্ষণ

৪

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ

৫

তালায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সভা

৬

শ্যামনগরে প্রান্তিক মানুষের অধিকার ও জলবায়ু অভিযোজন নিয়ে সংলাপ

৭

কলারোয়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

৮

দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

৯

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

১০

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে ছুটে এলো তরুণী, ঘটলো পরিণয়

১১

চিংড়িতে জেলি পুশ, শ্যামনগরে দুজনকে জরিমানা

১২

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

১৩

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৪

বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

১৫

খু‌নি হা‌সিনার ঠাই বাংলা‌র মা‌টি‌তে হ‌বে না: ম‌নিরুজ্জামান

১৬

পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের

১৭

বাংলা‌দে‌শে থাকার অ‌ধিকার আওয়ামী লীগের নাই: তাজ‌কিন আহ‌মেদ চিশ‌তি

১৮

হা‌সিনার ফি‌রে আসার সব অপ‌চেষ্টা রু‌খে দেওয়া হ‌বে: তা‌রিকুল হাসান

১৯

সীমান্ত দি‌য়ে হাসিনা আসবে, আমরা কি ব‌সে তামাক খাব : আব্দুর রউফ

২০
error: Content is protected !!