বাংলাদেশ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সীমান্ত দি‌য়ে হাসিনা আসবে, আমরা কি ব‌সে তামাক খাব : আব্দুর রউফ

রিজাউল করিম: কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহ‌যোগী সংগঠ‌নের নৈরা‌জ্যের প্রতিবা‌দে ও তা‌দের দে‌শে অনুপ্রবেশ রো‌ধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দ‌রে বি‌ক্ষোভ সমা‌বেশ ক‌রে‌ছে বিএন‌পি।

শ‌নিবার (২৮ ন‌ভেম্বর) বিকা‌লে সাতক্ষীরা জেলা বিএন‌পির আয়োজ‌নে এই সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

সমা‌বে‌শে জেলা বিএন‌পির আহবায়ক এইচএম রাহমাতুল্লাহ পলা‌শের সভাপ‌তি‌ত্বে ও যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী এবং সা‌বেক যুগ্ম আহবায়ক হা‌বিবুর রহমান হা‌বি‌বের সঞ্চালনায় প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন কেন্দ্রীয় বিএন‌পির প্রকাশনা‌ বিষয়ক সম্পাদক ও জেলা প‌রিষদ প্রশাসক হা‌বিবুল ইসলাম হা‌বিব।

তি‌নি ব‌লেন, ভোমরা বন্দর দি‌য়ে শেখ হা‌সিনার দে‌শে আসার কো‌নো সু‌যোগ নেই। জীব‌নের শেষ রক্ত‌বিন্দু দি‌য়ে হ‌লেও তা‌কে প্রতিহত করা হ‌বে। পৃ‌থিবীর এমন কো‌নো শক্তি নেই যে, শেখ হা‌সিনাকে আর দে‌শে ফেরা‌তে পা‌রে।

সমা‌বে‌শে জেলা বিএন‌পির আহবায়ক এইচএম রাহমাতুল্লাহ পলাশ আওয়ামী লীগ‌কে উদ্দেশ্য ক‌রে ব‌লেন, আপনারা সরকার ফে‌লে দেওয়ার দিবাস্বপ্ন দেইখেন না। সাতক্ষীরা সীমান্তে কিছু হ‌লে তা‌দের‌কে শুধু প্রতিহত করা হ‌বে না, ধ্বংস করে দেওয়া হ‌বে।

জেলা বিএন‌পির সা‌বেক আহবায়ক সৈয়দ ইফ‌তেখার আলী প‌তিত শেখ হা‌সিনা‌কে উদ্দেশ্য ক‌রে ব‌লেন, খু‌নের পিপাসা তা‌দেরকে গ্রাস ক‌রে‌ছে। কোনভা‌বেই ওই হিংস্র রক্ত‌ খে‌কো‌কে বাংলা‌র মানুষ আর গ্রহণ কর‌বে না।

জেলা বিএন‌পির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রউফ ব‌লেন, সরকার চি‌ঠি দে‌ছে তা‌কে (হাসিন) ফেরত দেওয়ার জন্য। তা উনি ওইভা‌বে আস‌বেন না, আস‌বে সীমান্ত দি‌য়ে, তা আমরা কি ব‌সে ব‌সে তামাক খাব, এই সাতক্ষীরা দে‌শের ৬৪ জেলার ম‌ধ্যে ব্যতিক্রম। এই সীমান্ত দি‌য়ে তা‌কে ফেরত আস‌তে দেওয়া হ‌বে না।

জেলা বিএন‌পির সদস্য স‌চিব আবু জা‌হিদ ডাবলু ব‌লেন, বাংলা‌দে‌শের প্রত্যেক‌টি বর্ডা‌রে ছাত্র জনতা নি‌শ্ছিদ্র নিরাপত্তা বলয় গ‌ড়ে তু‌লেছে। কোনভা‌বেই সীমান্ত দি‌য়ে প‌তিত হা‌সিনাকে দে‌শে ঢুক‌তে দেওয়া হ‌বে না।

জেলা বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তা‌রিকুল হাসান ব‌লেন, ইতিহাস সাক্ষ্য দেয় যে সরকার প্রধান দেশ থে‌কে পা‌লি‌য়ে যায়, সে আর কখ‌নো ফি‌রে আসে না। হা‌সিনার ফি‌রে আসার সব অপ‌চেষ্টা রু‌খে দেওয়া হ‌বে।

জেলা বিএন‌পির যুগ্ম আহবায়ক তাজ‌কিন আহ‌মেদ চিশ‌তি ব‌লেন, আমরা ভারত ও ভার‌তের জনগণ‌কে জানান দি‌তে চাই বাংলা‌দে‌শে থাকার অ‌ধিকার আওয়ামী লীগের নাই। তা‌দের প্রতিহত কর‌তে আমা‌দের ঐক্যবদ্ধ থাক‌তে হ‌বে।

জেলা বিএন‌পির যুগ্ম আহবায়ক ম‌নিরুজ্জামান ব‌লেন, ১৪শ মানু‌ষের রক্ত পান ক‌রে পা‌লি‌য়ে যাওয়া খু‌নি হা‌সিনার ঠাই বাংলা‌র মা‌টি‌তে হ‌বে না। তা‌দের স‌র্বোচ্চ শ‌ক্তি দি‌য়ে প্রতিহত করা হ‌বে।

সমাবেশে আরও বক্তব্য রা‌খেন জেলা বিএন‌পির সা‌বেক সহসভাপ‌তি র‌ফিকুল আলম বাবু, বিএন‌পি নেতা আয়ুব হো‌সেন মুকুল, সাতক্ষীরা পৌর বিএন‌পির সা‌বেক আহবায়ক শের আলী, পৌর বিএন‌পির নেতা মাসুম বিল্লাহ শাহীন, সদর উপ‌জেলা বিএন‌পির সা‌বেক আহবায়ক নুরুল ইসলাম, সা‌বেক সদস‌্য স‌চিব আতাউর রহমান, জেলা যুবদ‌লের সভাপ‌তি হা‌ফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক শ‌ফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের আহবায়ক কামরুজ্জামান ভু‌ট্টো, সদস্য স‌চিব শ‌রিফুজ্জামান সজীব, জেলা ছাত্রদ‌লের সভাপ‌তি আবু রায়হান, সাধারণ সম্পাদক মীর্জা অর্ঘ্য, মৎস্যজীবী দ‌লের নেতা বাবলু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১

বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

২

খু‌নি হা‌সিনার ঠাই বাংলা‌র মা‌টি‌তে হ‌বে না: ম‌নিরুজ্জামান

৩

পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের

৪

বাংলা‌দে‌শে থাকার অ‌ধিকার আওয়ামী লীগের নাই: তাজ‌কিন আহ‌মেদ চিশ‌তি

৫

হা‌সিনার ফি‌রে আসার সব অপ‌চেষ্টা রু‌খে দেওয়া হ‌বে: তা‌রিকুল হাসান

৬

সীমান্ত দি‌য়ে হাসিনা আসবে, আমরা কি ব‌সে তামাক খাব : আব্দুর রউফ

৭

ঢাকা মাতাতে আসবেন শাকিরা!

৮

মুশফিকের বিদায়ী টেস্ট স্মরণীয় করে রাখতে চায় বিসিবি

৯

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক

১০

কোনভা‌বেই সীমান্ত দি‌য়ে প‌তিত হা‌সিনাকে দে‌শে ঢুক‌তে দেওয়া হ‌বে না: আবু জাহিদ ডাবলু

১১

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

১২

ওই হিংস্র রক্ত‌ খে‌কো‌কে বাংলা‌র মানুষ আর গ্রহণ কর‌বে না: সৈয়দ ইফ‌তেখার

১৩

শেখ হাসিনার বিরুদ্ধে মহিলা লীগ নেত্রীর ক্ষোভ, অডিও ভাইরাল

১৪

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৫

জীব‌নের শেষ রক্ত‌বিন্দু দি‌য়ে হ‌লেও হাসিনাকে প্রতিহত করা হবে: হাবিব

১৬

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ

১৭

প্রেমের গুঞ্জনের মাঝেই শাহরুখ পুত্রকে নিয়ে যা বললেন লারিসা

১৮

এশিয়া কাপ রাইজিং স্টার্স: দীপুর সেঞ্চুরিতেও রক্ষা হলো না, ফাইনালে পাকিস্তান

১৯

সাতক্ষীরা জেলা সাউন্ড, লাইট অ্যান্ড লজিস্টিক অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

২০
error: Content is protected !!