বাংলাদেশ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ নভেম্বর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই দীর্ঘ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার।

আজ বিসিবি সভাপতি তামিম ইকবাল বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হতে যাচ্ছে মুশফিকের ক্যারিয়ারের শেষ টেস্ট।
দেশের হয়ে দীর্ঘদিন তিন সংস্করণে খেলা এই অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম।
১৯৯ ইনিংসে ব্যাট হাতে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। সাদা পোশাকের ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা, সর্বোচ্চ রান ও সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও মুশফিকের দখলে। বর্ণাঢ্য এই টেস্ট ক্যারিয়ারের পর্দা নামবে আগামী জানুয়ারিতে।

এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিক। এবার টেস্টকেও বিদায় জানালে আন্তর্জাতিক ক্রিকেটে তার ২১ বছরের পথচলার সমাপ্তি ঘটবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মাতাতে আসবেন শাকিরা!

১

মুশফিকের বিদায়ী টেস্ট স্মরণীয় করে রাখতে চায় বিসিবি

২

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক

৩

কোনভা‌বেই সীমান্ত দি‌য়ে প‌তিত হা‌সিনাকে দে‌শে ঢুক‌তে দেওয়া হ‌বে না: আবু জাহিদ ডাবলু

৪

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

৫

ওই হিংস্র রক্ত‌ খে‌কো‌কে বাংলা‌র মানুষ আর গ্রহণ কর‌বে না: সৈয়দ ইফ‌তেখার

৬

শেখ হাসিনার বিরুদ্ধে মহিলা লীগ নেত্রীর ক্ষোভ, অডিও ভাইরাল

৭

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৮

জীব‌নের শেষ রক্ত‌বিন্দু দি‌য়ে হ‌লেও হাসিনাকে প্রতিহত করা হবে: হাবিব

৯

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ

১০

প্রেমের গুঞ্জনের মাঝেই শাহরুখ পুত্রকে নিয়ে যা বললেন লারিসা

১১

এশিয়া কাপ রাইজিং স্টার্স: দীপুর সেঞ্চুরিতেও রক্ষা হলো না, ফাইনালে পাকিস্তান

১২

সাতক্ষীরা জেলা সাউন্ড, লাইট অ্যান্ড লজিস্টিক অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

১৩

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে টিকাদান কর্মসূচি

১৪

নিরাপদ পানির সংকট ও জনস্বাস্থ্যের ঝুঁকি || ‎তারিক ইসলাম

১৫

ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

১৬

ব্রহ্মরাজপুরে ভোটারদের মনে নানা ইস্যু, আলোচনায় ৪ চেয়ারম্যান প্রার্থী

১৭

কবিতা || কৃষক || আলেয়া মান্নান

১৮

মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

১৯

শেষ মুহূর্তের গোলে মেসিদের বিদায়, সেমিফাইনালে কলম্বাস

২০
error: Content is protected !!