বাংলাদেশ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ নভেম্বর ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। তাদের অনেকেই দীর্ঘমেয়াদি ক্ষতির বিষয়টি জানেন না।
এই পরিস্থিতি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মুহিত বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে এই রোগ শনাক্তকরণে কাজ করবেন।

আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আরও জানান, কিডনি সেবা সারা দেশে ছড়িয়ে দিতে দক্ষ জনবল তৈরিতে সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তায় প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী দুই-তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক , বিশেষায়িত নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি সেবা নিশ্চিত করা হবে।
কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ, এই তিনটি রোগের সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস, ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক

১

কোনভা‌বেই সীমান্ত দি‌য়ে প‌তিত হা‌সিনাকে দে‌শে ঢুক‌তে দেওয়া হ‌বে না: আবু জাহিদ ডাবলু

২

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

৩

ওই হিংস্র রক্ত‌ খে‌কো‌কে বাংলা‌র মানুষ আর গ্রহণ কর‌বে না: সৈয়দ ইফ‌তেখার

৪

শেখ হাসিনার বিরুদ্ধে মহিলা লীগ নেত্রীর ক্ষোভ, অডিও ভাইরাল

৫

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

জীব‌নের শেষ রক্ত‌বিন্দু দি‌য়ে হ‌লেও হাসিনাকে প্রতিহত করা হবে: হাবিব

৭

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ

৮

প্রেমের গুঞ্জনের মাঝেই শাহরুখ পুত্রকে নিয়ে যা বললেন লারিসা

৯

এশিয়া কাপ রাইজিং স্টার্স: দীপুর সেঞ্চুরিতেও রক্ষা হলো না, ফাইনালে পাকিস্তান

১০

সাতক্ষীরা জেলা সাউন্ড, লাইট অ্যান্ড লজিস্টিক অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

১১

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে টিকাদান কর্মসূচি

১২

নিরাপদ পানির সংকট ও জনস্বাস্থ্যের ঝুঁকি || ‎তারিক ইসলাম

১৩

ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

১৪

ব্রহ্মরাজপুরে ভোটারদের মনে নানা ইস্যু, আলোচনায় ৪ চেয়ারম্যান প্রার্থী

১৫

কবিতা || কৃষক || আলেয়া মান্নান

১৬

মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

১৭

শেষ মুহূর্তের গোলে মেসিদের বিদায়, সেমিফাইনালে কলম্বাস

১৮

ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

১৬ ডিসেম্বরই ফিরছেন ক্ষমতাচ্যুত হাসিনা, দ্য ওয়ালকে বাহাউদ্দিন নাছিম

২০
error: Content is protected !!