বাংলাদেশ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ নভেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বিরুদ্ধে মহিলা লীগ নেত্রীর ক্ষোভ, অডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করছেন বাংলাদেশ মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। তার এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অডিওতে মোবাইল ফোনে এক নারীর সঙ্গে কথা বলতে শোনা যায় মাহমুদা বেগম কৃককে। কথোপকথনে শেখ হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন মহিলা লীগের সাবেক এই নেত্রী।
তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

মোবাইল ফোনের অপর প্রান্তে থাকা নারীকে মাহমুদা বেগম কৃক বলেন, আমি যে বেঁচে আছি, এটাই তো বেশি।
কেন করবে? ওনার (শেখ হাসিনা) কি বাপের একার দল নাকি এটা? আমরাও এ দলটি বানিয়েছি। এটা আমাদেরও দল।
ওনার একার দল না। উনি যা মনে চাইবে, তাই করবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা তো বঙ্গবন্ধুর মতো হননি। বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতো কোনো কিছুই পাননি। শেখ হাসিনার আমাকে দেওয়ার-নেওয়ার কিছু নেই, ও আমার জন্য কিছু করতে পারবেন না। তাই আমাকে যদি ইনসাল্ট করেন, আমিও তাকে ছেড়ে দেব না। আমি কিছু মনে করি না এখন।

মহিলা লীগের সাবেক এই নেত্রী বলেন, আমাকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। বাংলাদেশকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। তুমি লিখে রাখ, তুমি আজকে আমার নাম দিয়ে লিখে রাখ। ভবিষ্যৎ খুব খারাপ, জানো? কিছুই জানো না। আমি অনেক জায়গায় খবর রাখি। অনেক দেশের সঙ্গে যোগাযোগ রাখি। ওনার কোনো ক্ষমতা আছে? উনার কী ক্ষমতা আছে এখন, বলো আমাকে? কী ক্ষমতা আছে? দেশে ঢুকতে পারেন না কেন?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক

১

কোনভা‌বেই সীমান্ত দি‌য়ে প‌তিত হা‌সিনাকে দে‌শে ঢুক‌তে দেওয়া হ‌বে না: আবু জাহিদ ডাবলু

২

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

৩

ওই হিংস্র রক্ত‌ খে‌কো‌কে বাংলা‌র মানুষ আর গ্রহণ কর‌বে না: সৈয়দ ইফ‌তেখার

৪

শেখ হাসিনার বিরুদ্ধে মহিলা লীগ নেত্রীর ক্ষোভ, অডিও ভাইরাল

৫

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

জীব‌নের শেষ রক্ত‌বিন্দু দি‌য়ে হ‌লেও হাসিনাকে প্রতিহত করা হবে: হাবিব

৭

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ

৮

প্রেমের গুঞ্জনের মাঝেই শাহরুখ পুত্রকে নিয়ে যা বললেন লারিসা

৯

এশিয়া কাপ রাইজিং স্টার্স: দীপুর সেঞ্চুরিতেও রক্ষা হলো না, ফাইনালে পাকিস্তান

১০

সাতক্ষীরা জেলা সাউন্ড, লাইট অ্যান্ড লজিস্টিক অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

১১

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে টিকাদান কর্মসূচি

১২

নিরাপদ পানির সংকট ও জনস্বাস্থ্যের ঝুঁকি || ‎তারিক ইসলাম

১৩

ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

১৪

ব্রহ্মরাজপুরে ভোটারদের মনে নানা ইস্যু, আলোচনায় ৪ চেয়ারম্যান প্রার্থী

১৫

কবিতা || কৃষক || আলেয়া মান্নান

১৬

মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

১৭

শেষ মুহূর্তের গোলে মেসিদের বিদায়, সেমিফাইনালে কলম্বাস

১৮

ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

১৬ ডিসেম্বরই ফিরছেন ক্ষমতাচ্যুত হাসিনা, দ্য ওয়ালকে বাহাউদ্দিন নাছিম

২০
error: Content is protected !!