বাংলাদেশ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ নভেম্বর ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে ছুটে এলো তরুণী, ঘটলো পরিণয়

বেনাপোল প্রতিনিধি: ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে যশোরের শার্শা উপজেলার এক যুবককে বিয়ে করেছেন নূর হায়াতি (২৭) নামে এক মালয়েশিয়ান তরুণী।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয় থেকে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক অবশেষে পরিণতি পেয়েছে বিয়ের মাধ্যমে। ব্যতিক্রমী এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে বেশ চাঞ্চল্য ও কৌতূহল।

স্থানীয় সূত্রে জানা যায়, বর সোহাগ হোসেন (৩৪) যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নিলুফা খাতুন দম্পতির ছেলে। দীর্ঘ ১৫ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে মালয়েশিয়ান তরুণী নূর হায়াতির সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের পরিচয় রূপ নেয় গভীর ভালোবাসার সম্পর্কে।

দীর্ঘদিনের সেই সম্পর্ককে পরিণতি দিতে ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নেন নূর হায়াতি। সেই সিদ্ধান্ত থেকেই সম্প্রতি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন তিনি।

পরে শার্শার ডুপপাড়া গ্রামে সোহাগের নিজ বাড়িতে দুই পরিবারের সম্মতিতে আনন্দঘন পরিবেশে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিদেশি বধূকে একনজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা ও আত্মীয়-স্বজন।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টিকটকে পরিচয়, এরপর ভালোবাসা এবং সবশেষে দুই দেশের দুই মানুষের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার এ ঘটনা এলাকায় আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে প্রান্তিক মানুষের অধিকার ও জলবায়ু অভিযোজন নিয়ে সংলাপ

১

কলারোয়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

২

দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

৩

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

৪

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে ছুটে এলো তরুণী, ঘটলো পরিণয়

৫

চিংড়িতে জেলি পুশ, শ্যামনগরে দুজনকে জরিমানা

৬

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

৭

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

৮

বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

৯

খু‌নি হা‌সিনার ঠাই বাংলা‌র মা‌টি‌তে হ‌বে না: ম‌নিরুজ্জামান

১০

পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের

১১

বাংলা‌দে‌শে থাকার অ‌ধিকার আওয়ামী লীগের নাই: তাজ‌কিন আহ‌মেদ চিশ‌তি

১২

হা‌সিনার ফি‌রে আসার সব অপ‌চেষ্টা রু‌খে দেওয়া হ‌বে: তা‌রিকুল হাসান

১৩

সীমান্ত দি‌য়ে হাসিনা আসবে, আমরা কি ব‌সে তামাক খাব : আব্দুর রউফ

১৪

ঢাকা মাতাতে আসবেন শাকিরা!

১৫

মুশফিকের বিদায়ী টেস্ট স্মরণীয় করে রাখতে চায় বিসিবি

১৬

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক

১৭

কোনভা‌বেই সীমান্ত দি‌য়ে প‌তিত হা‌সিনাকে দে‌শে ঢুক‌তে দেওয়া হ‌বে না: আবু জাহিদ ডাবলু

১৮

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

১৯

ওই হিংস্র রক্ত‌ খে‌কো‌কে বাংলা‌র মানুষ আর গ্রহণ কর‌বে না: সৈয়দ ইফ‌তেখার

২০
error: Content is protected !!