
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে সোনালী ব্যাংকের আয়োজনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ মঞ্জুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ রবিউল ইসলাম ও শেখ সালাউদ্দিন ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানটির সমন্বয়ক ছিলেন সোনালী ব্যাংক কলারোয়া শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শেখ নাহিদুজ্জামান মিঠু।
এতে কলারোয়া অঞ্চলের সকল ব্যাংকের শাখা ও উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং গ্রাহকসহ সর্বস্তরের পাঁচ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জাল নোট চিহ্নিতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় বাংলাদেশের বিনিময় ব্যবস্থায় প্রচলিত সকল প্রকার নোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ চিহ্ন চিহ্নিতকরণ, জনসচেতনতা তৈরি এবং আইন সংগত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সঠিক বিনিময় ব্যবস্থা প্রচলনে সরকার ও বাংলাদেশ ব্যাংক নির্ধারিত আইন মেনে সঠিক মুদ্রায় লেনদেন ত্বরান্বিত কারণে জনসচেতনতা আবশ্যক। অন্যথায় দেশের ব্যাংকিং ও মুদ্রা খাতে তারল্য সংকট মুদ্রাস্ফীতিসহ নানাবিধ সমস্যা সৃষ্টি হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনালী ব্যাংক কলারোয়ার প্রিন্সিপাল অফিসার মোঃ মনিরুল ইসলাম এবং কর্মকর্তা আয়েশা উদ্দিন জ্যোতি।

মন্তব্য করুন