বাংলাদেশ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ নভেম্বর ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

দেবহাটা প্রতিনিধি: ‘রক্তের গ্রুপ জানি, জীবন বাঁচাতে প্রস্তুত থাকি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার নাংলা এলাকার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ে নোঙর ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে স্কুল, মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মোট ৫৭৮ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পরীক্ষা শেষে প্রত্যেকের হাতে রক্তের গ্রুপের তথ্যসংবলিত কার্ড তুলে দেওয়া হয়। এ সময় অনেকেই প্রথমবারের মতো নিজের রক্তের গ্রুপ জানতে পারেন।

আয়োজকরা জানান, রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়ার পথ সহজ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ক্যাম্পে উপস্থিত ছিলেন নোঙর ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক বিশ্বাস। এছাড়া সংগঠনের সভাপতি মো. আব্দুল কাদের, সহ-সভাপতি মো. নাজমুল হোসেন, সাধারণ সদস্য তারেক হাসান, আহসানউল্লাহ, মাহি, ইমন, আব্দুল্লাহসহ স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে প্রান্তিক মানুষের অধিকার ও জলবায়ু অভিযোজন নিয়ে সংলাপ

১

কলারোয়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

২

দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

৩

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

৪

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে ছুটে এলো তরুণী, ঘটলো পরিণয়

৫

চিংড়িতে জেলি পুশ, শ্যামনগরে দুজনকে জরিমানা

৬

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

৭

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

৮

বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

৯

খু‌নি হা‌সিনার ঠাই বাংলা‌র মা‌টি‌তে হ‌বে না: ম‌নিরুজ্জামান

১০

পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের

১১

বাংলা‌দে‌শে থাকার অ‌ধিকার আওয়ামী লীগের নাই: তাজ‌কিন আহ‌মেদ চিশ‌তি

১২

হা‌সিনার ফি‌রে আসার সব অপ‌চেষ্টা রু‌খে দেওয়া হ‌বে: তা‌রিকুল হাসান

১৩

সীমান্ত দি‌য়ে হাসিনা আসবে, আমরা কি ব‌সে তামাক খাব : আব্দুর রউফ

১৪

ঢাকা মাতাতে আসবেন শাকিরা!

১৫

মুশফিকের বিদায়ী টেস্ট স্মরণীয় করে রাখতে চায় বিসিবি

১৬

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক

১৭

কোনভা‌বেই সীমান্ত দি‌য়ে প‌তিত হা‌সিনাকে দে‌শে ঢুক‌তে দেওয়া হ‌বে না: আবু জাহিদ ডাবলু

১৮

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

১৯

ওই হিংস্র রক্ত‌ খে‌কো‌কে বাংলা‌র মানুষ আর গ্রহণ কর‌বে না: সৈয়দ ইফ‌তেখার

২০
error: Content is protected !!