
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তার দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ নভেম্বর) ডিবির অভিযানে তাদের আটক করা হয়। ডিবির একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন- মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালক। তবে আটক দুই শ্যালকের নাম জানা যায়নি। এছাড়া তাদের কোথায় থেকে এবং কখন আটক করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান ও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর আগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। এসব হিসাবে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া যায়।

মন্তব্য করুন