বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরে একটি কনসার্ট শেষে ফেরার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান দিয়েছেন একদল তরুণ। স্লোগান দেওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কনসার্টটির আয়োজন করেছিলেন স্থানীয় বিএনপির নেতারা। স্লোগান দিয়ে যাওয়ার পথে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা বেশ কয়েকজনকে আটক করেন।

গতকাল শনিবার রাতে নগরের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। পাহাড়তলীর রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টটি স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আয়োজন করেছিলেন। এর পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন।

গতকাল বিকেলে ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। এরপর কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শেষ হয় রাত সাড়ে নয়টার দিকে। কনসার্টে দেশের বিভিন্ন ব্যান্ড দল গান পরিবেশন করে।

কনসার্ট শেষে যাওয়ার পথে একদল তরুণ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেন। এই স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, কনসার্টে হাজার হাজার মানুষ হয়েছিল। কনসার্ট শেষে যাওয়ার পথে পাহাড়তলীর ওয়ার্কশপ গেট ও আমবাগান এলাকায় কিছু ছেলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিল। বেশিক্ষণ স্লোগান দেননি। কয়েক সেকেন্ড মাত্র। এ সময় আশপাশে থাকা বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় জনগণ ধাওয়া দিয়ে তাদের আটক করে। অন্তত ২০ জনকে আটক করে খুলশী থানার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম রোববার সকালে বলেন, পাহাড়তলী এলাকায় গতকাল রাতে খুলশী থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। তবে কতজনকে আটক করা হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পরে জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চুরি-জুয়া ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

১

তালায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

২

বিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান

৩

জাজিরায় আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত

৪

আকাশ ছোঁয়ার স্বপ্ন থেকে স্বাধীনতার লড়াই: মতিউর রহমান আজও প্রাসঙ্গিক || ‎‎তারিক ইসলাম

৫

পদ্মপুকুরে ১৩৩৩ পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

৬

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

৮

কলারোয়া সীমান্ত দিয়ে দেশে ফেরার পথে টুঙ্গিপাড়ার যুবক আটক

৯

কালিগঞ্জের কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে প্রাণ গেল যুবকের, স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার

১০

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

১১

বাঁশদহা ইউনিয়ন জাপা নেতা শহিদুল ইসলাম আর নেই, জেলা জাতীয় পার্টির শোক

১২

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি

১৩

কয়রায় জলবায়ু-সহনশীল উত্তম কৃষি চর্চাবিষয়ক প্রশিক্ষণ

১৪

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ

১৫

তালায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সভা

১৬

শ্যামনগরে প্রান্তিক মানুষের অধিকার ও জলবায়ু অভিযোজন নিয়ে সংলাপ

১৭

কলারোয়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

১৮

দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

১৯

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

২০
error: Content is protected !!