বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ নভেম্বর ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. খোকন সরদার (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. আব্দুল কুদ্দুস সরদার নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলার মির্জাপুর এলাকার বালিগাদার মোড়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন সরদার ও আহত আব্দুল কুদ্দুস সরদার দুজনই তেঁতুলিয়া নওয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় গরু ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন সরদার ও আব্দুল কুদ্দুস সরদার মোটরসাইকেলযোগে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ধরে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিলেন। সকাল পৌনে ৮টার দিকে তারা মির্জাপুর বাজার অতিক্রম করে বালিগাদার মোড়ে পৌঁছালে খুলনার দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান খোকন সরদার। এছাড়া গুরুতর আহত হন তার সহযাত্রী আব্দুল কুদ্দুস সরদার। স্থানীয়রা আব্দুল কুদ্দুস সরদারকে উদ্ধার করেন সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।

পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চুরি-জুয়া ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

১

তালায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

২

বিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান

৩

জাজিরায় আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত

৪

আকাশ ছোঁয়ার স্বপ্ন থেকে স্বাধীনতার লড়াই: মতিউর রহমান আজও প্রাসঙ্গিক || ‎‎তারিক ইসলাম

৫

পদ্মপুকুরে ১৩৩৩ পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

৬

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

৮

কলারোয়া সীমান্ত দিয়ে দেশে ফেরার পথে টুঙ্গিপাড়ার যুবক আটক

৯

কালিগঞ্জের কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে প্রাণ গেল যুবকের, স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার

১০

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

১১

বাঁশদহা ইউনিয়ন জাপা নেতা শহিদুল ইসলাম আর নেই, জেলা জাতীয় পার্টির শোক

১২

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি

১৩

কয়রায় জলবায়ু-সহনশীল উত্তম কৃষি চর্চাবিষয়ক প্রশিক্ষণ

১৪

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ

১৫

তালায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সভা

১৬

শ্যামনগরে প্রান্তিক মানুষের অধিকার ও জলবায়ু অভিযোজন নিয়ে সংলাপ

১৭

কলারোয়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

১৮

দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

১৯

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

২০
error: Content is protected !!