
উপকূলীয় প্রতিনিধি: সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের মতবিনিময় করেছেন শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক এলাহী মুন্না।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ জি এম মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আশেক ইলাহী মুন্না।
আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক সরদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম হাজী, সদস্য সচিব মাসিদুর রহমান বাবু , শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, শ্যামনগর উপজেলা তরুণ দলের আহ্বায়ক জয়নাল মল্লিক, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আল গালিব জিকো, আদম আলী, স্বেচ্ছাসেবক দল নেতা রাহিম হোসেন, জাকারিয়া খান, ইব্রাহিম খলিল, আলামিন মোল্লা, আব্দুল হালিম, শাহাদাত হোসেন, ইমরান হোসেন, শ্যামনগর পৌর বিএনপির মোক্তার হোসেন কয়াল প্রমুখ।
সভায় আশেক এলাহী মুন্না বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অনিয়ম-অসংগতি তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রাখে।
এছাড়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি পরিবারের কেউ যদি কোন অপরাধমূলক কাজে জড়িত হয় তাহলে তাদের বিরুদ্ধে দল সাংগঠনিকভাবে কঠোর অবস্থানে থাকবে।
সভায় সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন