
কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভা ও নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে।
শনিবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান।
সভায় বিগত কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ নব-নির্বাচিত সভাপতি জয়দেব ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের হাতে প্রেসক্লাবের দায়িত্বভার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন, সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোতাহার হোসাইন, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, সদস্য এম এ রহমান, মোস্তাফিজুর রহমান মিন্টু ও মঞ্জুরুল ইসলাম মুকুল।
একই সাথে সভায় আবেদনের ভিত্তিতে যাচাই বাছাই শেষে ৩৭ জনকে নতুন সদস্য পদ প্রদান করা হয়েছে।
নতুন সদস্যরা হলেন, এম. এ. রহমান (আমাদের সময় ও পত্রদূত), আব্দুল খালেক (প্রতিদিনের কন্ঠ), রুস্তম আলী (জনতা ও নওয়াপাড়া), জি. এম. মিন্টু (মানবকন্ঠ), আখতার হোসেন (চ্যানেল এস ও দৈনিক যশোর), মোস্তাফিজুর রহমান মিন্টু (বাংলার ভোর), কৃষ্ণপদ দাস ( চৌকস), নুরুজ্জামান (খুলনা গেজেট), মনজুরুল ইসলাম মুকুল (গ্রামের সংবাদ), খমিনুর রহমান (বাংলাদেশের খবর), আবুল কালাম আজাদ (প্রজন্ম নিউজ), মাহাবুর রহমান (সকালের বার্তা), মেহেদী হাসান (আজকের আওয়াজ), রবিউল ইসলাম (মুক্ত খবর), রোকনুজ্জামান (সাতক্ষীরা সংবাদ), হাফিজুর রহমান (কল্যাণ), রায়হান জনি (গ্রামের কাগজ), মিজানুর রহমান খান (দৈনিক খুলনা), তাজাম্মুল হক (মুক্তেশ্বরী), নাসিম কামাল খান (খুলনা টাইম), আব্দুল কাদের (আজকের কালান্তর), মোসলেম উদ্দিন (দেশ জনতার কথা), আবুল কাশেম সোহাগ (দৃষ্টিপাত), একরামুল কবির (কালের চিত্র), আব্দুল হামিদ (বাংলার ডাক), রুস্তম আলী ফরাজী (সবুজ বাংলাদেশ), মনজুরুল হোসেন ডবলু (দেশ জনতার কথা), ইব্রাহিম রেজা (গ্রামের কাগজ), মোশাররফ হোসাইন (দেশ জনতার কথা), তৌহিদুজ্জামান (নিউ বাংলা টিভি), অমিতাভ চৌধুরী (স্বদেশ বিচিত্রা), রায়হান বিল্লাল মাসুম (রাজধানী টেলিভিশন), জয় কুমার রায় (জনতার খবর), ইমরান আহমেদ (দৈনিক শিরোমনি), বাপ্পা কুমার পাল (সত্যপাট), মোহাচ্ছান আলী শাওন (দৈনিক যশোর) ও রবিন দেবনাথ (দৈনিক বিজয় সকাল) । এছাড়া সিরাজুল ইসলাম (স্পন্দন), সোহেল পারভেজ (সকালের সময়) ও উদয় সিংহের (দৈনিক যশোর) বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। নতুন সদস্যদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়। সভায় বক্তারা প্রেসক্লাবের গঠনতন্ত্র মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন