বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৯ অক্টোবর ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

ডেস্ক রিপোর্ট: প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক বিএনপি নেতা। দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত মানতে না পারার কথা জানিয়ে ফেসবুকে দেওয়া তার একটি পোস্ট ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

ওই নেতার নাম আদম আলী। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সদস্য।

গত শনিবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশ নেওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ওই অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁর সঙ্গে থাকা কয়েকজনের অস্ত্র প্রদর্শন এবং এক তরুণকে লাথি মারার দৃশ্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এ ঘটনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্ক তৈরি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। পরে নানা নাটকীয়তা শেষে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।

এদিকে, ইশরাক হোসেনের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অসন্তোষ প্রকাশ করেন আদম আলী। তার পোস্টে লেখা হয়, ‘আমরা আপনাকে ভালোবাসি…. আজকের সিদ্ধান্ত মেনে নিতে পারলাম না… সর্বোচ্চ কারণ দর্শানোর নোটিশ করা যেতো। আজকের ঘটনা বলে দিচ্ছে বিএনপির ভবিষ্যৎ…. অন্ধের মত দলের সকল সিদ্ধান্ত মেনে নিতে পারলাম না। আমরা আপনাকে ভালোবাসি……’

আদম আলীর ওই পোস্টে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। পোস্টটির মন্তব্যের ঘরে মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলও নিজের মতামত তুলে ধরেন।

তিনি মন্তব্যে লেখেন, দলের দুর্দিনে সাহসী পুরুষ ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের নেতৃত্বে আর আসবে আমার মনে হয় না। কারণ মদ খোরদের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে যদি প্রতিমন্ত্রীর পদ হারাতে হয় তাহলে আমার মনে হয় তারা দেশের ভবিষ্যৎ।

ইব্রাহিম খলিলের এই মন্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

অন্যদিকে, বিএনপির নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দলকে সুশৃঙ্খল করার উদ্যোগ নিচ্ছেন, তখন দলীয় সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে এমন অসন্তোষ প্রকাশ সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্ন তুলতে পারে।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে আদম আলীর মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

১

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

২

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৩

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৪

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

৫

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

৬

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

৭

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

৮

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

৯

পদত্যাগ করলেন ইশরাক

১০

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১১

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১২

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৩

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৪

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

১৫

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

১৬

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১৭

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

১৯

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

২০