
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের আটটি দুর্গাপূজা মন্দিরে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আটটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস, সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন ও ইউপি সদস্য যথাক্রমে পীযূষ কান্তি রায়, গোলাম রব্বানী, আফছার আলী, জিএম আব্দুল কাদের, আব্দুস সালাম, রোজিনা পারভিন, পূর্ণিমা রানী মন্ডল, লাইলি পারভীন প্রমুখ।
অনুদান বিতরণকালে তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিষ্ণুপুর ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের পাশে থাকা আমাদের অঙ্গীকার। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সৌহার্দ, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করে। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটি, প্রশাসন ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মন্তব্য করুন