
কালিগঞ্জ প্রতিনিধি: নিজের শৈশবের স্মৃতিবিজড়িত প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান কালিগঞ্জের মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় তিনি আকস্মিক বিদ্যালয় পরিদর্শন ও স্কুল ক্যাম্পাসে রোপণকৃত বৃক্ষ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন, মোজাহার মেমোরিয়াল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুজ্জামান বাপ্পী, প্রধান শিক্ষক শেখ সেলিম হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্চু ও সদস্য জাহাঙ্গীর আলম, শিক্ষক পলাশ কুমার সেন, আনন্দ কুমার গাইন, খান জাহাঙ্গীর আলম, মোঃ মিজানুর রহমান বিশ্বাস, গীতা রানী ঘোষ, কার্তিক চন্দ্র ঘোষ, দীপিকা ঘোষ, মোঃ রেজাউল ইসলাম, হাফেজ আসলাম হুসাইন, বিথীকা রানী ঘোষ, সঞ্জয় ঘোষ, সঞ্জয় অধিকারী, সোহাগ হোসন, মোঃ সাইফুল ইমরান প্রমুখ।
মন্তব্য করুন