বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২০ অক্টোবর ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন থেকে হরিণের মাথা ও ভুড়িসহ এক চোরা শিকারী আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল ফাঁড়ির অধীনস্থ ময়দাপাশা এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাথা ও নাড়ি ভুড়িসহ আয়তুল্লাহ গাজী ( ২২) নামে এক চোরা শিকারীকে আটক করেছে বন বিভাগ। এ সময় ঘটনাস্থল থেকে ১টি নৌকা, ছিটকি ফাঁদসহ হরিণ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে ঐ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আয়তুল্লাহ গাজী ( ২২) কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যায় অপর এক হরিণ শিকারী।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুল ইসলামের নির্দশনায় এই অভিযান পরিচালনা করেন বানিয়াখালি স্টেশন কর্মকর্তা কেএম রাশেদ সাদাত। এ সময় হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈসহ বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক হরিণ শিকারীকে ২০ অক্টোবর সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

১

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

২

আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

৩

সুন্দরবন থেকে হরিণের মাথা ও ভুড়িসহ এক চোরা শিকারী আটক

৪

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন, এলাকায় আতংক

৫

নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা

৬

সাতক্ষীরা সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

৭

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

৮

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

৯

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

১০

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১১

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

১২

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

১৩

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

১৪

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

১৫

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

১৬

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

১৭

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

১৮

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

১৯

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

২০