বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২২ অক্টোবর ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

উপকূলীয় প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে প্রচারণায় নেমেছেন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল মজিদ।

বৃহস্পতিবার বিকালে তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মুন্সিগঞ্জে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেন।

এ সময় জামায়াতের মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার ২নং ওয়ার্ড সভাপতি আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল মজিদ, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার আনিছুর রহমান এবং সমাজসেবক আজহারুল ইসলাম।

গণসংযোগ ও পথসভা শেষে সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মাওলানা আব্দুল মজিদ।

মতবিনিময়কালে মাওলানা আব্দুল মজিদ বলেন, মুন্সীগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের মৌলিক ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং ইউনিয়নের সর্বাঙ্গীন উন্নয়নে আমি নিবেদিতভাবে কাজ করতে চাই।

এ সময় তিনি এলাকার চলমান সমস্যা সমাধান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার চিত্র তুলে ধরেন এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য ফুটিয়ে তোলার আহ্বান জানান।

মতবিনিময় সভায় সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

২

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৩

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৪

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৫

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

৬

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

৭

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

৮

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

৯

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১০

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১১

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১২

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৩

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৪

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৫

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৬

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

১৭

ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেনি বাংলাদেশিরা

১৮

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

১৯

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

২০