বাংলাদেশ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২১ অক্টোবর ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটায় ভেজাল সন্দেহে ৮শ লিটার নারকেল তেল জব্দ করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলার পাটকেলঘাটা পুরাতন থানার সামনের সড়ক থেকে ১৬টি ড্রামে ভর্তি এসব তেল জব্দ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুই ভ্যানচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পাটকেলঘাটা পুরাতন থানার সামনে দিয়ে দুটি ভ্যানে করে ১৬টি ড্রামে তেল পরিবহন করা হচ্ছিল। এ সময় ভ্যান দুটিতে বিপুল পরিমাণ তেল দেখে সন্দেহ হয় ডিএসবির ওয়াচার মো. হাবিবুর রহমানের। পরে তিনি ভ্যানচালকদের জিজ্ঞাসাবাদ করলে তাঁদের কথায় ভিন্নতা পাওয়া যায়। বিষয়টি তিনি পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন। পরে পুলিশ তেলসহ ভ্যান দুটি আটক করে এবং চালকদের থানায় নিয়ে যায়।

আটক দুই ভ্যানচালক হলেন সাতক্ষীরা সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা এলাকার দেলদার সানার ছেলে নুর ইসলাম (৪২) এবং ধুলিহর সানাপাড়া এলাকার মো. মোসলেম আলীর ছেলে মো. ইউনুস আলী (৪৮)।

জানা যায়, জে আর জে ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কল্যাণপুর, ঢাকা থেকে ২০ অক্টোবর ২০২৬ তারিখের ২১৭ নম্বর মেমোর মাধ্যমে ১৬টি ড্রামে মোট ৮০০ লিটার তেল সরবরাহ করা হয়েছে বলে কাগজপত্রে উল্লেখ রয়েছে। তেলগুলো সাতক্ষীরা সদর এলাকার ‘গ্রামীণ জীবন’ নামের একটি প্রতিষ্ঠানের জন্য আনা হয়েছিল বলে জানা গেছে। এ-সংক্রান্ত তথ্যে ০১৮৯২১৪৫৩৬৯ নম্বরের একটি মুঠোফোন নম্বরও উল্লেখ রয়েছে।

এদিকে, ঘটনাটির বিষয়ে এলাকায় গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

২

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

৩

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

৪

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৫

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

৬

ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেনি বাংলাদেশিরা

৭

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

৮

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

৯

শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১০

‌‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ডা. মিজানুর রহমানের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

১১

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১২

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

১৩

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

১৪

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

১৫

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

১৬

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

১৭

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

১৮

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১৯

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

২০