বাংলাদেশ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২১ অক্টোবর ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব ২০২৬।

বুধবার (২১ অক্টোবর) সকালে যাত্রা মঙ্গল পাঠ এবং সন্ধ্যায় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের দুর্গোৎসব।

এ বছর কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৫৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা হয়।

বুধবার বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানানোকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে একদিকে যেমন আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়, অন্যদিকে দেখা দেয় বিষাদের সুর।

বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সকালে যাত্রা মঙ্গল পাঠ শেষে বিভিন্ন পূজা মণ্ডপে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করা হয়। এরপর নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটে। তবে উপজেলার ৫৫টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জন হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তিনটি মণ্ডপের প্রতিমা আজ বিসর্জন হচ্ছে না।

মণ্ডপ তিনটি হলো ডেমরাইল দুর্গা মন্দির, পিরোজপুর সার্বজনীন দুর্গা মন্দির ও গোবিন্দকাটী সার্বজনীন দুর্গা মন্দির।

এসব মন্দিরে প্রতিমা বিসর্জন না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রণজিৎ সরকার ও সাধারণ সম্পাদক ড. মিলন কুমার ঘোষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

২

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

৩

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

৪

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৫

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

৬

ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেনি বাংলাদেশিরা

৭

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

৮

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

৯

শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১০

‌‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ডা. মিজানুর রহমানের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

১১

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১২

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

১৩

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

১৪

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

১৫

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

১৬

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

১৭

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

১৮

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১৯

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

২০