
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলায় তিন দিনে ৭০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। গত ১৭, ১৯ ও ২০ অক্টোবর তিনি উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে খলিলনগর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। পরে তালা সদর, তেঁতুলিয়া, কুমিরা ও সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক আয়োজন, পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, সৌহার্দপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। দুর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আমরা সব সময় আপনাদের পাশে আছি।
এসময় হাবিবুল ইসলাম হাবিব নিজস্ব উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, তালা উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব শামরুল হক মিলন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিজভী আহমেদ, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বিএনপি নেতা আবুল কালাম বিশ্বাস, মাস্টার শাহাদাত হোসেন, শেখ জিল্লুর রহমান, তেঁতুলিয়া বিএনপির সভাপতি আবুল হোসেন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ারদার ফারুক হোসেন, রেজাউল ইসলাম রেজা, মনিরুল ইসলাম মনি, যুবদল নেতা আব্দুল করিম, সাংবাদিক আসাদুজ্জামান রাজু ও ছাত্রদল নেতা রিপন হোসেন।
মন্তব্য করুন