
ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৭ নম্বর শ্রীউলা ইউনিয়নের আটটি পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা করেছেন খুলনা মহানগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং সদর থানা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. রাফিউল ইসলাম।
মঙ্গলবার তিনি ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং ৫ হাজার ১ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গফুর সরদার, শ্রীউলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. নাঈম হোসেন পিটু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন