
তালা প্রতিনিধি: তালা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক আব্দুল আলিম। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি তালা থানার দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি মাগুরায় কোর্ট ইন্সপেক্টর হিসেবে নিয়োজিত ছিলেন।
আব্দুল আলিম ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৬ সালের ডিসেম্বরে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। দীর্ঘ কর্মজীবনে তিনি ফরিদপুরের ভাঙ্গা, যশোরের শার্শা ও অভয়নগর এবং সাতক্ষীরার দেবহাটা থানাসহ বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তালা থানায় যোগদানের পর আব্দুল আলিম এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকা-, মাদক ও অন্যান্য অপরাধ দমনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন