
মেহেদী হাসান শিমুল: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে মুফাসসিরদের প্রত্যক্ষ ভোটে তিন (২০২৬-২০২৯) বছরের জন্য সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বেলালী এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা জামায়াতের কার্যালয়ের কাজী শামছুর রহমান মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বেলালীর সভাপতিত্বে এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোমিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগের সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আব্দুল কাদের জিহাদী।
আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি, জামায়াতের জেলা ওলামা বিভাগের সেক্রেটারি ড. রুহুল আমিন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ এবং জামায়াতের সাতক্ষীরা সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর সবুর।
আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলী, সাতক্ষীরা জেলা কমিটির সদস্য মাওলানা আজিজুল ইসলাম জিহাদী, মাওলানা রেজাউল করিম, মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, মাওলানা ইমাম হাসান নাসেরী, জিয়াউল ইসলাম যুক্তিবাদী, মাওলানা তরিকুল ইসলাম জিহাদী প্রমুখ।
মন্তব্য করুন