বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন কলেজে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে আইসিটি ল্যাব উদ্বোধন ও আইসিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. আব্দুর রহমান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আল মোকাররম বিল্লাহ ও একাডেমিক কাউন্সিলের সম্পাদক ড. প্রতাপ কুমার রায়, আইসিটি বিষয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সৈয়দ রাফসান জানিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি আইসিটি ল্যাবের কার্যকর ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান গুরুত্বের বিষয়টিও কর্মশালায় তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতায় গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা আইসিটি ল্যাব ব্যবহারের পাশাপাশি তথ্যপ্রযুক্তির বিভিন্ন ব্যবহারিক বিষয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে উচ্চশিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির যথাযথ ব্যবহার শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি ল্যাবের কার্যকর ব্যবহার ও নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

উদ্বোধনের পর প্রথম দিনের প্রশিক্ষণ ক্লাসে অংশ নেওয়া প্রশিক্ষণার্থী আনিকা আক্তার, মিঠুন কুমার, তামিম হাসান, আবু রায়হান ও মোত্তাকি বিল্লাহ বলেন, আইসিটি এখন শুধু একটি বিষয় নয়, পড়াশোনা থেকে শুরু করে কর্মক্ষেত্র- সব জায়গাতেই এর ব্যবহার রয়েছে। তাই ক্লাসে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি হাতে-কলমে কাজ শেখার সুযোগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে আইসিটি ল্যাব ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রযুক্তিকে কীভাবে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায়, সেটিও শিখতে পারব বলে আশা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১০

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১১

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১২

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৩

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৪

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৫

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৬

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৭

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

১৮

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

১৯

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

২০
error: Content is protected !!