
বিনোদন ডেস্ক: ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ বিজয়ী হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা। শনিবার (৫ সেপ্টেম্বর) ভিয়েতনামে অনুষ্ঠিত প্রতিযোগিতার হয় ৭৩তম আসরের গ্র্যান্ড ফিনালে ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেন তিনি।
২৪ বছর বয়সী মোলাকে এদিন বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী থাইল্যান্ডের ওপল সুচাতা চুয়াংসরি।
ডোমিনিকান রিপাবলিকের জন্য এটি দ্বিতীয় মুকুট।
এর আগে ১৯৮২ সালে মারিয়াসেলা আলভারেজ দেশটির হয়ে প্রথম মুকুট জিতেছিলেন।
‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এ প্রথম রানার-আপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনস, দ্বিতীয় রানার-আপ মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি নির্বাচিত হয়েছেন।
জোহেইরি মোলা একজন শিক্ষিকা, সাংবাদিক এবং সমাজকর্মী। ইবেরো-আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি নিয়েছেন তিনি।
নিজ সম্প্রদায়ের শিশু ও তরুণদের ইংরেজি ভাষায় জ্ঞান প্রসারিত করার জন্য ভয়েসেস অব টুমরো’ নামে একটি সামাজিক প্রতিষ্ঠান গড়েছেন। এই প্রকল্পটির লক্ষ্য- তরুণদের ভবিষ্যতের জন্য আরো বেশি সুযোগ-সুবিধা, আত্মবিশ্বাস এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করা।
মোলা ‘ডিস্ট্রিটো ন্যাসিওনাল’-এর প্রতিনিধিত্ব করে ২০২৫ সালে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক’ খেতাব জয় করেন। আমেরিকা ও ক্যারিবিয়ান মহাদেশের ‘টপ মডেল’ প্রতিযোগিতায় বিজয়ী হন।
মন্তব্য করুন