বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

ডেস্ক রিপোর্ট: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনের লক্ষ্যে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এক প্রশ্নে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের টার্গেট রয়েছে ১০০ জন শিক্ষককে আমরা নির্বাচন করব এবং এক লাখ টাকা করে শিক্ষকদের জন্য এক কোটি টাকার অনুদানের ব্যবস্থা করব। যারা ভালো কাজ করেছেন তাদের ভালো কাজের সম্মাননা দেওয়া, তাদের পুরস্কৃত করা, তাদের উৎসাহিত করা—এটি হচ্ছে আমাদের একটি দায়িত্ব।

তিনি বলেন, বিগত সরকারের সময় শুধু ১২ জন শিক্ষককে ২ লাখ টাকা করে ২৪ লাখ টাকা দেওয়া হতো। আমরা শিক্ষকদের মর্যাদা এবং তাদের সহযোগিতা এবং তাদের কাজের জন্য আমরা রিকগনিশন দিতে চাই।

এটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর ডিজায়ার। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার ওপর সবচেয়ে গুরুত্ব দিয়েছেন।

আমরা যে শিক্ষক দিবস উদযাপন করব, সেখানে আজকের এই অনুষ্ঠানে আমরা আরও কয়েকজন নতুন সদস্যকে কো-অপট করেছি। বিশেষ করে আমাদের হুইপ মহোদয়কে কো-অপট করার কারণটা হলো তারা বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। জেলা লেভেল থেকে আমাদের শিক্ষকদের এই প্রতিযোগিতায় ইনক্লুড করা, সেই কাজে তাদের কাছ থেকে সবচেয়ে বেশি আমরা সহযোগিতা পাব।
বিগত সরকারের সময় যে ১২ জন শিক্ষককে পুরস্কৃত করা হতো সেখানে কি স্বচ্ছতার অভাব ছিল, এমন প্রশ্নে তিনি বলেন, তাদের নীতিমালা তারা কী করেছে সেই বিষয়ে আমি উত্তর দিতে পারব না। আমরা আমাদের নীতিমালা কীভাবে প্রণয়ন করব সেজন্যই আমরা ব্যাপকভাবে একটি বিশাল স্টিয়ারিং কমিটি করেছি। আমাদের যেন কোনো নৈতিক দুর্বলতা না থাকে, সেজন্যই আমরা এই আয়োজনটি করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!