বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১২ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

oplus_2

শ্যামনগর প্রতিনিধি: বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই হামলা ও লুটপাট মামলার সাক্ষী এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের নেতা বাবলুর রহমানের বিরুদ্ধে।

মামলার সাক্ষী ও সাংবাদিক মিজানুর রহমানের অভিযোগ, বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শ্যামনগর পৌর সদরের মুক্তিযোদ্ধা সড়কে তাকে একা পেয়ে যুবদল নেতা বাবলুর রহমান ও তার কয়েকজন সহযোগী হুমকি দেন।

এ ঘটনায় শুক্রবার (১২ জুন) নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে মিজানুর রহমান শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

মিজান উপজেলার আবাদচণ্ডীপুর গ্রামের সামছুর রহমানের ছেলে। তিনি দৈনিক কল্যাণ পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন এবং গত ২ মার্চ শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে হামলা, লুটপাট ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার সাক্ষী।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার দুপুরে মায়ের জন্য ওষুধ কিনে প্রেস ক্লাবে ফেরার পথে বাবলু চার-পাঁচজন সহযোগীকে নিয়ে তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাকে উদ্দেশ্য করে ‘পিতার সামনে পিটিয়ে সাইজ করা’ এবং ‘সাক্ষী হওয়ার খায়েশ মিটিয়ে দেওয়ার’ মতো হুমকি দেওয়া হয়।

শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনির বলেন, প্রেস ক্লাব হামলা-মামলার আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর থেকে আমাকে এবং মামলার অন্যান্য সাক্ষীদের হুমকি দিচ্ছে। মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করতে আমার ভাতিজা এবং ভাইকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

হুমকির বিষয়ে যুবদল নেতা বাবলুর রহমান জানান, তাকে হুমকি দেওয়া হয়নি। তবে অন্য একটি বিষয়ে কথা-কাটাকাটি হয়েছে।

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান বললেন, হুমকির অভিযোগে মিজানুর রহমান একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!