বাংলাদেশ, সোমবার, ১১ মে ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১১ মে ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অপপ্রচারের প্রতিবাদে তালায় বিএনপির সংবাদ সম্মেলন

তালা প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করছেে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপি। সোমবার বিকালে তালা শিল্পকলা একাডেমির হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মহব্বত হোসেন।

তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন তিনি।

বক্তব্যে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তালা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও জনপ্রিয়তা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সত্যতা যাচাই করে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলা হয়, যারা ভুয়া আইডি খুলে মানহানিকর পোস্ট ও অপপ্রচার চালাচ্ছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন শেষে তালা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তালা উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং অপপ্রচারের প্রতিবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট খারিজ

অপপ্রচারের প্রতিবাদে তালায় বিএনপির সংবাদ সম্মেলন

দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দেবহাটার বসুখালী খাল পুনঃখনন শুরু

কয়রায় এশিয়া পোস্টের উদ্বোধনী উৎসব

তালায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

‘ছক্কার রাজা’ সূর্যবংশীর দ্রুততম ছক্কার ‘সেঞ্চুরি’

শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

১০

অধিকাল ভাতা চালুর দাবিতে ভোমরা ও বেনাপোল স্থলবন্দরে মানববন্ধন

১১

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় আলোচনা হলো যেসব বিষয়ে

১২

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুর

১৩

কালিগঞ্জ থানার ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগে পৃথক সংবাদ সম্মেলন

১৪

ঘুষের টাকা ফেরত চেয়ে খুলনা জেলা পরিষদের মজুদ সহকারী কাকুলীর বিরুদ্ধে আইনি নোটিশ

১৫

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি ও ওভারটাইম ভাতা চায় পুলিশ

১৬

কেশবপুরে অবৈধ ২ ক্লিনিক সিলগালা

১৭

সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ

১৮

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

১৯

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ঘের কর্মচারীর

২০
error: Content is protected !!