বাংলাদেশ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১১ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রবিউল বাশার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

শুরুতে তিনি বিভিন্ন কক্ষ পরিদর্শন ও রোগীদের সাথে কথা বলে চিকিৎসা সেবা খোঁজ খবর নেন। পরে তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে হাসপাতালের সার্বিক তথ্য গ্রহণ করেন। এসময় তাকে জনবল সংকট, অ্যাম্বুলেন্সের তেলের বকেয়া, অ্যাম্বুুলেন্স চালকের বকেয়া পাওনাসহ ক্লিনার, আয়া, ওয়ার্ড বয়ের সংকটের তথ্য অবহিত করা হয়।

পরে তিনি গণমাধ্যমকে বলেন, আশাশুনি হাসপাতাল ৫০ শয্যা বিশিষ্ট। আগে ৩১ শয্যা ছিল। শয্যা সংখ্যা বাড়লেও জনবল সংকট এখানে চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার হলেও ৩১ শয্যার অর্ধেক জনবল রয়েছে। এসব সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে মেডিকেল অফিসার ডা. প্রসূন কুমার, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সম্পাদক মাও. রুহুল কুদ্দুছ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা

শ্যামনগরে নিরাপত্তাহীনতায় থানায় লিখিত অভিযোগ দুই পরিবারের

সাংবাদিক পান্নার সুস্থতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১৮ বনজীবী, এখনও জিম্মি ২

ক্ষমতাকে প্রশ্ন করে নিরপেক্ষতার সাথে এগিয়ে যাবে এশিয়া পোস্ট

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রবিউল বাশার

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

ভারত বাংলাদেশকে থামাতে পারে না, উদ্বেগ জানাতে পারে : পঙ্কজ শরণ

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দলে মেসি-মার্তিনেস, নেই দিবালা

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১০

বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট খারিজ

১১

অপপ্রচারের প্রতিবাদে তালায় বিএনপির সংবাদ সম্মেলন

১২

দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৩

দেবহাটার বসুখালী খাল পুনঃখনন শুরু

১৪

কয়রায় এশিয়া পোস্টের উদ্বোধনী উৎসব

১৫

তালায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

১৬

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৭

‘ছক্কার রাজা’ সূর্যবংশীর দ্রুততম ছক্কার ‘সেঞ্চুরি’

১৮

শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

২০
error: Content is protected !!