বাংলাদেশ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১১ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্ষমতাকে প্রশ্ন করে নিরপেক্ষতার সাথে এগিয়ে যাবে এশিয়া পোস্ট

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাকে প্রশ্ন করে নিরপেক্ষতার সাথে সাংবাদিকতাকে এগিয়ে নেবে এশিয়া পোস্ট।

সোমবার (১১ মে) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে নতুন সংবাদমাধ্যম এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রার উৎসবে আমন্ত্রিত অতিথিবৃন্দ এভাবেই তাদের প্রত্যাশা তুলে ধরেন।

সোমবার (১১ মে) দিনব্যাপী সাতক্ষীরা মেতে ছিল এশিয়া পোস্টের উদ্বোধনী উৎসবে। ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ছিল নাগরিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, মাঠপর্যায়ের সাংবাদিক এবং তরুণ সমাজকর্মীদের অন্তহীন শুভকামনার পোস্ট। জেলাজুড়ে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রমাণ করে দেয়, গণমাধ্যমের ভিড়ে একটি বস্তুনিষ্ঠ ও শক্তিশালী কণ্ঠস্বরের জন্য কতটা মুখিয়ে ছিল উপকূলীয় এই জনপদ।

রাজধানীর প্রধান কার্যালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি’র উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে শুরু হয় স্থানীয় আয়োজন। প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী নেতা এবং সুধী সমাজের উপস্থিতিতে সভাঘরটি পরিণত হয়েছিল এক মিলনমেলায়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি নাছিম ফারুক খান মিঠু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক, সাবেক ফিফা রেফারি ও সনাক সাতক্ষীরার সভাপতি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, বৈশাখী টিভির শামীম পারভেজ, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স, দক্ষিণবঙ্গের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আবু আফফান রোজ বাবু, সঙ্গীত শিল্পী চৈতালী মুখার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক প্রধান সমন্বয়ক আল ইমরান ইমু, আহ্বায়ক আরাফাত হোসাইন প্রমুখ।

​এসময় মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি এসএম বিপ্লব হোসেনের পরিচালনায় আরও শুভেচ্ছা জানান, বাংলা নিউজের তানজির কচি, কালবেলা ও স্টার নিউজের গাজী ফারহাদ, দেবহাটা উপজেলা ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমেন, গ্লোবাল টিভির রাহাত রাজা, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, টাইমস টুডের মিলন কুমার বিশ্বাস, দ্য এডিটরস এর রেজাউল করিম, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল প্রমুখ।

​এছাড়াও তরুণ ও সামাজিক নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার সাবেক সভাপতি সুব্রত হালদার, বিডি ক্লিন সাতক্ষীরার সমন্বয়ক অর্পণ বসু, ল’ স্টুডেন্ট ফোরামের সভাপতি দেলোয়ার হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক মো: নাহিদ ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তা ও পাঠকদের কণ্ঠে বারবার ফিরে এসেছে একটিই দাবি, বর্তমান সময়ের সস্তা ‘ক্লিক-বেইট’ সাংবাদিকতার বিপরীতে এশিয়া পোস্ট যেন তথ্যের গুণগত মান বা ‘কোয়ালিটি জার্নালিজম’ বজায় রাখে। অভিজ্ঞতার ঝুলি আর তারুণ্যের উদ্যমকে এক সুতোয় গেঁথে এশিয়া পোস্ট মফস্বলের প্রকৃত চিত্র তুলে ধরবে এবং কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে এমনটাই প্রত্যাশা সকলের।

শেষে অতিথিবৃন্দ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক যাত্রা উদযাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা

শ্যামনগরে নিরাপত্তাহীনতায় থানায় লিখিত অভিযোগ দুই পরিবারের

সাংবাদিক পান্নার সুস্থতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১৮ বনজীবী, এখনও জিম্মি ২

ক্ষমতাকে প্রশ্ন করে নিরপেক্ষতার সাথে এগিয়ে যাবে এশিয়া পোস্ট

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রবিউল বাশার

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

ভারত বাংলাদেশকে থামাতে পারে না, উদ্বেগ জানাতে পারে : পঙ্কজ শরণ

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দলে মেসি-মার্তিনেস, নেই দিবালা

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১০

বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট খারিজ

১১

অপপ্রচারের প্রতিবাদে তালায় বিএনপির সংবাদ সম্মেলন

১২

দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৩

দেবহাটার বসুখালী খাল পুনঃখনন শুরু

১৪

কয়রায় এশিয়া পোস্টের উদ্বোধনী উৎসব

১৫

তালায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

১৬

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৭

‘ছক্কার রাজা’ সূর্যবংশীর দ্রুততম ছক্কার ‘সেঞ্চুরি’

১৮

শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

২০
error: Content is protected !!