বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১২ মে ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় তথ্য অধিকার আইন সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও সামাজিক প্রতিনিধিদের সচেতন করতে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে দ্য কার্টন সেন্টার ঢাকা’র আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন, উপ-সহকারী পরিচালক মো. মহসিন আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সদস্য মো. সাকিবুর রহমান, মুহা. মনির উদ্দিন, সহিদুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, জেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উল্লা প্রমুখ। কর্মশালায় মুখপাত্র হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দ্য কার্টন সেন্টার এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সাম্মী লায়লা ইসলাম।

কর্মশালায় বক্তারা বলেন, তথ্য অধিকার নিশ্চিত হলে সমাজে স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং দুর্নীতির সুযোগ সংকুচিত হয়। তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।

প্রশিক্ষণে তথ্য অধিকার আইন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নাগরিক সচেতনতার গুরুত্ব, মানবাধিকার রক্ষায় তথ্য প্রাপ্তির প্রয়োজনীয়তা এবং দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করে প্রোগ্রাম অফিসার অ্যাড. নাজমুল নাহার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১০

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১১

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১২

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৩

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৪

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৫

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৬

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৭

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৮

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৯

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

২০
error: Content is protected !!