বাংলাদেশ, বুধবার, ১৩ মে ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

ডেস্ক রিপোর্ট: বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনদিন আগে চুক্তিটি হয়েছিল।

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে হাওরে বোরো ধান বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনে করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনায় এ কথা জানান তিনি।

ফরিদা আখতার বলেন, নির্বাচনের ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্যচুক্তি করা হলেও বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর মতামত নিয়েই তা করা হয়েছিল।

এ কারণে তারা কেউ এখন এ চুক্তির বিরুদ্ধে কিছু বলছে না। চুক্তি অনুযায়ী চাইলে চুক্তিটি বাতিল ও সংশোধন করা যাবে।

তিনি বলেন, সবার দাবি তোলা উচিত, এ চুক্তি নিয়ে যেন সংসদে আলোচনা করা হয়। দাবি করা উচিত, চুক্তিটি অবশ্যই সংসদে উত্থাপন করতে হবে।

সেখানে আলোচনা করে জনগণের সম্মতি নিয়ে যেন এটা করা হয়।

জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যচুক্তি অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড-এআরটি সই হয়। এ নিয়ে বর্তমানে ব্যাপক আলোচনা-সমালোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এদিকে আজ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি বাতিল নয়, সরকার সেটি পর্যালোচনা করবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমি এই ইস্যুতে কথা বলেছি। আমরা সরকারের মধ্যেও এই চুক্তি নিয়ে কিছু পর্যালোচনা করব। এটা খুবই শক্তিশালী চুক্তি এবং এটা বাতিল করে দেওয়ার প্রভাব কী হতে পারে, নিশ্চয়ই আমরা বুঝতে পারি।’

চুক্তি বাতিল করার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘৬০ দিনের নোটিশ দিয়ে বাতিল করে দেওয়া যাবে। এই চুক্তির মধ্যে আরেকটি শর্ত আছে—দুই দেশ আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্তে পরিবর্তনও করা যেতে পারে।

আমি আমার জায়গা থেকে মনে করি, অন্তত পরের যে অপশনটা, পর্যালোচনা করা—আগে আমাদের সরকারি পর্যালোচনা করা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-জামায়াতের মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি: রায়হান সভাপতি, অর্ঘ্য সম্পাদক, শাহীন সাংগঠনিক সম্পাদক

পাচার হওয়া দুই নারীকে ফেরত পাঠালো ভারত

বর্জ্য: পরিবেশ ও মানবতার জন্য এক বৈশ্বিক চ্যালেঞ্জ || বাহলুল আলম

দেবহাটার ২ আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

সাংবাদিক জিন্নাহ’র মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

ফেসবুকে নেতিবাচক পোস্ট করা প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

১০

বিজয়ের নির্দেশে বন্ধ হচ্ছে ৭১৭ সরকারি মদের দোকান

১১

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

১২

পলকের ঘাড়ে ২টি কোমরে ৩টি হাড় সরে গেছে

১৩

পাকিস্তানের বিপক্ষে জয়ে শান্তদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৪

এন‌টি‌ভির জিন্নাহর মা‌য়ের মৃত‌্যু‌তে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের শোক

১৫

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

১৬

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

১৭

সরকারি প্রতিষ্ঠানে দ্রুত রুফটপ সোলার স্থাপনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি

১৮

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে তালায় মানববন্ধন

১৯

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুজনের বাড়িতে চলছে শোকের মাতম

২০
error: Content is protected !!