বাংলাদেশ, বুধবার, ১৩ মে ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৩ মে ২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে রিং

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।

যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক বঙ্গভবনের প্রেস উইংকে এ তথ্য জানান।

বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব) মো. সরওয়ার আলম।

ডা. এ কে এম ফয়জুল হক জানান, আজ দুপুরে যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়।
পরীক্ষাকালে হৃদযন্ত্রে উল্লেখযোগ্য একটি ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়।

বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন।

রাষ্ট্রপতি তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

রাষ্ট্রপতি ২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ওপেন হার্ট সার্জারি করান।
পরবর্তীতে হৃদযন্ত্র-সংক্রান্ত জটিলতার চিকিৎসার অংশ হিসেবে তিনি ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ফলো-আপ চিকিৎসা গ্রহণ করে আসছেন।

বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য সুপরিচিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতাল বিশ্বে প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে স্বীকৃত।

রাষ্ট্রপতি গত ৯ মে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন ৪৪১ সাংবাদিক

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে ওয়াশিংটনে সংশয়

স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ ভোটারের সমর্থন বড় চ্যালেঞ্জ

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে রিং

বাংলাদেশের দাপুটে জয়ের পর মাশরাফির অভিনন্দন বার্তা

ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব

বিএনপি-জামায়াতের মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি: রায়হান সভাপতি, অর্ঘ্য সম্পাদক, শাহীন সাংগঠনিক সম্পাদক

পাচার হওয়া দুই নারীকে ফেরত পাঠালো ভারত

বর্জ্য: পরিবেশ ও মানবতার জন্য এক বৈশ্বিক চ্যালেঞ্জ || বাহলুল আলম

১০

দেবহাটার ২ আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

১১

সাংবাদিক জিন্নাহ’র মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১২

ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

১৩

রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

১৪

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

১৫

ফেসবুকে নেতিবাচক পোস্ট করা প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

১৬

বিজয়ের নির্দেশে বন্ধ হচ্ছে ৭১৭ সরকারি মদের দোকান

১৭

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

১৮

পলকের ঘাড়ে ২টি কোমরে ৩টি হাড় সরে গেছে

১৯

পাকিস্তানের বিপক্ষে জয়ে শান্তদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!