বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ ডিসেম্বর ২০২৪, ১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় জলাবদ্ধতা থেকে মুক্তিসহ অবকাঠামোগত উন্নয়নের দাবিতে মানববন্ধন

এসএম নাহিদ হাসান: সাতক্ষীরার তালায় জলাবদ্ধতা থেকে মুক্তিসহ অবকাঠামোগত উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা নাগরিক কমিটি উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনের আয়ােজন করে।

মানববন্ধনে বক্তারা তালা উপজেলায় একটি আধুনিক ভূমি অফিস স্থাপন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালুর পাশাপাশি তালাকে পৌরসভায় রূপান্তরের জোর দাবি জানান।

উপজেলা নাগরিক কমিটি ও তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিমের সভাপতিত্বে ও উপজেলা নাগরিক কমিটি সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউ্দীন জোয়াদ্দার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লু রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলে আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, নাগরিক কমিটির সহ-সভাপতি ডা. জাকির হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, গাজী শহিদুল্লাহ, ইউপি সদস্য শেখ আব্দুল রাজ্জাক, শিক্ষক মিজানুর রহমান, এলাকাবাসীর পক্ষে আব্দুল হাই, সিরাজুল ইসলাম, মহিউদ্দীন প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে তালার উন্নয়নকল্পে একটি স্মারকলিপি পেশ করা হয়।

বক্তারা বলেন, জলাবদ্ধতা তালার দীর্ঘদিনের একটি সমস্যা। এ থেকে মুক্তি পেতে দ্রুত খাল খনন এবং টিআরএম প্রকল্প চালু করতে হবে। তারা আরও বলেন, উপজেলা সদরে ভূমি অফিস না থাকায় জনগণকে জমিজমা সংক্রান্ত কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাছাড়া, তালাকে পৌরসভায় উন্নীত করলে নাগরিক সুযোগ-সুবিধা আরও বাড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০