বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ জুলাই ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত, উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং সফল মৎস্য খামারীদের মাঝে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মো. মুজিবর রহমান।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত, দেবহাটা কলেজের প্রভাসক আকবর হোসেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলামসহ মৎস্যজীবী সম্প্রদায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় নিরাপদ মাছ উৎপাদন, রপ্তানীযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করা হয়। পরে উপজেলার তিনজন সফল মৎস্য খামারীকে পুরস্কৃত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০