বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৪:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণমাধ্যমে ইচ্ছে করলেই চাকরিচ্যুতি-ছাড়া নিয়ে আসছে নতুন নির্দেশনা

ডেস্ক রিপোর্ট: কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান ইচ্ছে করলেই কর্মীদেরকে চাকরিচ্যুত করতে পারবে না। একইভাবে গণমাধ্যমকর্মীরাও প্রতিষ্ঠানকে সময় না দিয়ে, যে কোনো মুহূর্তে চাকরি ছেড়ে দিতে পারবেন না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা বিষয়ে সরকার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে নতুন নির্দেশনা দিবে।

সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কার্যকর আইন করা হবে জানিয়ে মোহাম্মদ এ আরাফাত বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশ, কর্মরত সাংবাদিকদের সুরক্ষায় আইনটি যথাযথভাবে কাজে লাগানো হবে। ক্লিনফিড ছাড়া অনেকে যারা ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কেউ যেকোন কনটেন্ট বানাতে পারেন না। দেশের প্রচলিত আইন তা সমর্থন করে না।

ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ ও বিভিন্ন তথ্য প্রচারিত হচ্ছে। এসব বিষয় জবাবদিহিতায় আনতে নীতিমালা গঠনের দাবি জানান সাংবাদিকরা, প্রতিমন্ত্রীও দাবির সঙ্গে একমত হন।

তিনি বলেন, অপতথ্য রোধ করতে গিয়ে মত প্রকাশের স্বাধীনতায় যেন ব্যাঘাত না ঘটে, সেদিকে সরকারের সতর্ক দৃষ্টি রয়েছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সংরক্ষণ করা যাবে, যখন গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করা যাবে। সরকার কখনো গণমাধ্যম ও মুক্তমতের বিপক্ষে নয়। অপতথ্য মোকাবিলায় মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত যেন না হয়, সেদিকে সরকার যত্নশীল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

সাতক্ষীরায় জেলি পুশকৃত ৮২০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস, একজনের জরিমানা

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

১০

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

১১

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১২

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১৩

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১৪

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৬

0ne million seeds campaign launched for coastal restoration

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৮

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৯

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

২০
error: Content is protected !!