বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১১ অক্টোবর ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফের শাকিবের সঙ্গে এক সিনেমায় বলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক: পরিচালক অনন্য মামুনের নতুন নতুন সিনেমা ‘দরদ’-এ যুক্ত হয়েছেন বলিউড অভিনেতা রাহুল দেব। যে সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এর আগে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে শাকিবের সঙ্গে অভিনয় করেছিলেন এই অভিনেতা।

আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘দরদ’-এর শুটিং। ইতোমধ্যেই এই সিনেমায় কারা অভিনয় করবেন সেই তালিকা প্রকাশ করেছেন অনন্য মামুন। যেখানে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা রাহুল দেব।

নির্মাতা অনন্য মামুন রাহুল দেবের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আমাদের ‘দরদ’সিনেমায় এবার যুক্ত হলেন রাহুল দেব। সামনে আরও অনেক কিছু আসবে। আর দ্রুতই আমরা কাজ শুরু করছি।’’

অন্যদিকে গত রোববার ‘দরদ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। ওদিনই নির্মাতা জানান, বিগ বাজেটের এই সিনেমাটি ঈদ ছাড়াই পর্দায় আসবে।

‘দরদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন সোনাল চৌহান। যিনি ইমরান হাসমি, প্রভাস, অমিতাভ বচ্চনসহ তামিল, তেলুগুর নামকরা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন। আরও থাকবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

শাকিবের ‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

যেহেতু এটি প্যান ইন্ডিয়ান ছবি তাই ঈদ ছাড়াই বলিউড, তামিল, তেগুলুতে একযোগে মুক্তি দেয়া হবে বলে জানান অনন্য মামুন। খোঁজ নিয়ে জানা যায়, ঈদ ছাড়াও আগামী বছর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সাইকো থ্রিলার এবং রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের গল্প তৈরি হতে যাওয়া ‘দরদ’ মুক্তি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!