বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংস্কারে পাশে থাকবে বিশ্বব্যাংক, দেবে সাড়ে ৩ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের নেওয়া অর্থনৈতিক, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনসহ বিভিন্ন সংস্কার উদ্যোগে পাশে থাকবে বিশ্বব্যাংক। এরই অংশ হিসেবে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার সহায়তা দেবে সংস্থাটি।

বুধবার (সেপ্টেম্বর ২৫) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ সহায়তার কথা ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অজয় বাঙ্গা বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে সমর্থন করে বিশ্বব্যাংক বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার সরবরাহ করবে।

দীর্ঘদিনের বন্ধু ড. মুহাম্মদ ইউনূসকে অজয় বাঙ্গা বলেন, সাড়ে তিন বিলিয়ন ডলারের মধ্যে অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ এবং আরও দেড় বিলিয়ন ডলার বিদ্যমান বিভিন্ন কর্মসূচিতে সরবরাহ করা হবে।

বৈঠকে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যাপক সংস্কার উদ্যোগের কথা তুলে ধরে বিশ্ব ব্যাংকের সহায়তা চান।

প্রধান উপদেষ্টা বলেন, এটা বাংলাদেশকে ঢেলে সাজানোর বিরাট সুযোগ।

বিশ্ব ব্যাংককে তার ঋণ কর্মসূচিতে সৃজনশীল হওয়ার কথাও বলেন ড. ইউনূস।

বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি সেক্টরে সহযোগিতা এবং কীভাবে নেপাল ও ভুটান জলবিদ্যুৎ উৎপাদিত জলবিদ্যুৎ বাংলাদেশ এবং ভারতের মতো প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করতে পারে তা নিয়ে আলাপ করেন।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০