বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ ডিসেম্বর ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল সীমান্তে ২০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ২০ পিস স্বর্ণের বারসহ আতিয়ার রহমান (৫৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ডের বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার ওজন ২ কেজি ৩৬০ গ্রাম।

শনিবার (১৬ ডিসেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিম পাড়া থেকে স্বর্ণের বারসহ পাচারকারী আতিয়ারকে আটক করা হয়। আটক আতিয়ার স্থানীয় পুটখালী গ্রামের মহর আলীর ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জেরদার করে। রাত সাড়ে ১০টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাইসাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি করা হয়। এক পর্যায়ে তার শরীরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৬০ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।

বিজিবির খুলনা-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০