
আশাশুনি প্রতিনিধি: কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব শরিফ ইমরান টিটোর নেতৃত্ব আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মিছিল উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম, কুল্যা ইউনিয়ন জাসাসের আহবায়ক মো. হাবিবুল্ল্যাহ ইসলাম, সদস্য সচিব মো. সবুজ হোসেন প্রমুখ।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জাসাসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন