বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

বেনাপোল প্রতিনিধি : সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দুই দেশের পেট্রাপোল-বেনাপোল শূন্যরেখায় আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন, বিএসএফ এবং পুনের সরকারি নারী সেফহোমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামের এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেরত আসা নারীদের একজন খুলনা জেলার ফুলতলা থানার রাজঘাট ইউনিয়নের জুগমিপাশা গ্রামের বাসিন্দা ও আরেকজন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার জয়দা এলাকার বড় মজহিরা গ্রামের বাসিন্দা।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন হরিদাসপুরের হস্তান্তরসংক্রান্ত নথি থেকে জানা যায়, দুই নারীর দেশে ফেরার জন্য বাংলাদেশ ডেপুটি হাইকমিশন মুম্বাই থেকে গত ৩ জুলাই ট্রাভেল পারমিট এবং ভারতের এফআরআরও মুম্বাই থেকে গত ২৪ সেপ্টেম্বর এক্সিট পারমিট ইস্যু করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বাংলাদেশে ফেরার পর ইমিগ্রেশন কার্যক্রমে তাদের কাগজপত্র যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পোর্ট থানায় পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এনজিও সংস্থা যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধিরা তাদের গ্রহণ করেছেন।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ভালো কাজ ও জীবিকার আশায় দালালের প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে ওই দুই নারী অবৈধপথে ভারতে পাচার হয়েছিলেন। সেখানে গিয়ে পুলিশের হাতে আটক হওয়ার পর স্থানীয় আদালতের মাধ্যমে তাদের কারাভোগ করতে হয়। সাজা শেষে তাদের পুনের সরকারি নারী সেফহোমে রাখা হয়।

তিনি আরও বলেন, পরে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

শফিকুল ইসলাম জানান, দেশে ফেরত আসা দুই নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা পৌঁছালে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০