বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ‘ডিজিটাল যুগে তথ্যের সততা রক্ষা: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘নাগরিক: ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস’ প্রকল্পের আওতায় এবং সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, মানুষের জন্য ফাউন্ডেশন, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সহযোগিতায় তালা শিল্পকলা একাডেমি থেকে একটি র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নাগরিক কমিটির সভাপতি সুমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল জামান, ৭ নম্বর ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা তথ্য আপা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপজেলা তথ্য কর্মকর্তা মুক্তি রানী ঘোষ, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সেলিম হায়দার, সাংবাদিক জুলফিকার রায়হান এবং উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দিলীপ কুমার দাস।

আলোচনা সভায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল।

স্বাগত বক্তব্য দেন তালা উপজেলা নাগরিক ফোরামের সভাপতি সুমা সরকার।

এ সময় খলিশখালী ইউনিয়ন নাগরিক ফোরামের সম্পাদক রাজু আহমেদ, ইসলামকাটি ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্য রাধা রানী দাস, উপজেলা ফোরামের সাধারণ সম্পাদক সরস্বতী রানী দাসসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা নাগরিক ফোরামের সদস্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী, প্রান্তিক ও বিধবা নারী, সুশীল সমাজের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বক্তারা তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল যুগে অপতথ্য প্রতিরোধে সঠিক তথ্য প্রাপ্তির গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন নাগরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার গৌতম দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রজেক্ট অফিসার মনিশংকর হালদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

১

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

২

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৩

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৪

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৫

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৬

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৭

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

৮

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

৯

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১০

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১১

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১২

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৪

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৫

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৬

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৭

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১৮

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

২০