বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ অক্টোবর ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের জন্য পাত্র পাচ্ছেন না মিমি!

বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। বয়স ৩৫ ছুঁতে চললেও এখনও বিয়ে করেননি তিনি। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকলেও এই নির্মাতা মালা দিয়েছেন অভিনেত্রী শুভশ্রীর গলায়। এরপর আর নতুন কোনো সম্পর্কে জড়াননি মিমি।

ফলে ভক্তদের কাছ থেকে এখন নিয়মিতই একটা প্রশ্ন শুনতে হয় এই অভিনেত্রীকে। কবে বিয়ে করছেন তিনি? সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিমি বলেন, বিয়ে একটা সোশ্যাল ট্যাবু। একজন সাধারণ মেয়ে হোক অথবা অভিনেত্রী হোক- সমাজ তাকে বোঝানোর চেষ্টা করে বিয়েটাই জীবনের মূল লক্ষ্য। আমাকেও বাকি আর পাঁচটা মেয়ের মতো সবসময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়! কবে বিয়ে করছি?

খানিকটা মজার ছলে তিনি বলেন, বিয়ে অবশ্যই করব! কিন্তু পাত্র কই? বিয়ে করতে চাইলেও পাত্রের অভাবে বিয়ের পিঁড়িতে বসা হচ্ছে না। তাই তো এখনো অবিবাহিত। কেউ কি আমার জন্য সঠিক পাত্রের সন্ধান দিতে পারবেন? আমার বিয়ে নিয়ে সকলের এত মাথাব্যথা! কিন্তু পাত্রই তো নেই!

এরপর মিমি বললেন, বিয়েটা আমার জীবনের খুব ব্যক্তিগত একটা বিষয়, সিদ্ধান্তটাও খুব ব্যক্তিগত হবে। যেহেতু আমি সেলিব্রিটি, তাই আমার জীবন নিয়ে দর্শকের উৎসাহ বেশি। কিন্তু আমি ‘হ্যাপিলি সিঙ্গল’ এবং অবশ্যই ‘রেডি টু মিঙ্গেল’।

কয়েকদিন আগেই এই অভিনেত্রী জানিয়েছেন, সঙ্গী হিসেবে এমন কাউকেই পছন্দ হবে তার, যিনি তাকে নিয়ে ‘ইনসিকিউরড’ থাকবেন না।

মিমি বলেন, ‘আমার সময়ই নেই। এমন নয় যে, প্রেম করিনি। কিন্তু একটা বিষয় বুঝেছি, আমি নানাবিধ কাজ নিয়ে ব‌্যস্ত থাকি, সেটা যদি কোনো মানুষ বুঝতে পারেন, আমার কাজকে শ্রদ্ধা করেন, তাহলে সে আমার জীবনে আসবেন।’

বিষয়টি ব্যাখ্যা করে মিমি চক্রবর্তী বলেন, ‘আই ডোন্ট ওয়ান্ট ইনসিকিউরড মেন ইন মাই লাইফ। যদিও এমন পুরুষ মেলা কঠিন। আমি ওই চৌদ্দ-ষোল ঘণ্টা কাজ করে বাড়ি ফিরে জবাবদিহি করতে পারব না, কার সঙ্গে ছিলাম, এই ছবিটা কেন, এটা কে, ওখানে কী হয়েছে– এত ব্যাখ্যা দিতে পারব না। আই হ‌্যাভ ডান দ‌্যাট। সেই স্পেসে আমি আর নেই। তেমন কিছু ঘটলে, নিশ্চয়ই জানাব।’

মিমি চক্রবর্তীর পরবর্তী সিনেমা ‘রক্তবীজ’। এ সিনেমায় প্রথমবার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সহশিল্পী হিসেবে রয়েছেন আবির চ্যাটার্জি। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত এ সিনেমা আগামী পূজায় মুক্তি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

১

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

২

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

৩

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

৪

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

৫

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

৭

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

৮

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

৯

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

১০

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

১১

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১২

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

১৩

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

১৪

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

১৫

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১৬

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

১৭

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

১৮

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

১৯

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০