বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ আগস্ট ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হঠাৎ বাউল বেশে জেমস, ভাইরাল ছবি

বিনোদন ডেস্ক: ‘নগর বাউল’ খ্যাত রকস্টার জেমস মানেই তারুণ্যের উন্মাদনা। তার বাবরি দোলানো গানের তালে মেতে ওঠে যুবক মন।

তার কনসার্টে জেগে ওঠে ভালোবাসার উদ্দীপনা। দেশের অন্যতম এই রকস্টারের সম্পর্কে জানতে তাই শ্রোতারা মুখিয়ে থাকেন, হুমড়ি খেয়ে পড়েন একনজর দেখার জন্য।
এবার ঘটল ব্যতিক্রম এক ঘটনা। আধুনিক এই সময়ে সামাজিকমাধ্যমে ঝড় তুলেছে জেমসের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, বাউল বেশে বসে আছেন জেমস। আর সেই ছবিটি ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে প্রায় সবার ওয়ালেই ঘুরে বেড়াচ্ছে।

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে বিভিন্ন তারকা অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও বিখ্যাত ব্যক্তিদের ছবি তৈরি করা হচ্ছে। যা সামাজিকমাধ্যমে প্রকাশ করা মাত্রই ভাইরাল হয়েছে।

কিছুদিন আগেই ভাইরাল হয় প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর একটি ছবি। ছবিটি তৈরি করেছিলেন রাজিব জাহান ফেরদৌস নামের একজন এআই প্রম্পট ইঞ্জিনিয়ার। আর এবার ভাইরাল হলো জেমসের এআই লুক। গায়কের এআই ছবিটি তৈরি করেছেন সংগীতশিল্পী ও ফটোগ্রাফার অভিষেক ভট্টাচার্য্য।

অভিষেক জানিয়েছেন, মূলত ব্যক্তিগতভাবে যেসব শিল্পীদের গান শুনতে পছন্দ করেন, সেখান থেকে প্রিয় কয়েকজন শিল্পীর ছবি এআই’র মাধ্যমে তৈরি করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে জেমস বৃদ্ধ হয়েছে, বাউল বেশে বসে আছেন।

এদিকে, জেমসের এআই লুকের ছবিটি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভক্তমহলে। এ ব্যাপারে অভিষেক সংবাদমাধ্যমকে বলেন, নেটিজেনরা যেহেতু জেমসের ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা করছে, তার অর্থ আমার কাজটি সফলতায় পৌঁছেছে। আসলে এআই ব্যবহারের মাধ্যমে স্থিরচিত্র তৈরি করা ছবির কারিগরদেরও কল্পনার একটা জায়গা থাকে। সেই কল্পনার জায়গা থেকেই আমি জেমসকে এমন রূপ দিয়েছি। আর একজন শিল্পী প্রকৃতভাবে ঠিক যেমন, এআই ব্যবহার করে হুবহু সেই রকম লুক করলে তো পারপার্স সার্ভ হলো না।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে এআই ব্যবহারের মাধ্যমে জেমস, অর্ণবসহ ১২টি ছবি তৈরি করে ফেসবুকে পোস্ট করেন অভিষেক। যেখানে ক্যাপশনে তিনি লেখেন, এখন অনেকেই এআই ব্যবহার করে অনেক তারকাদের ছবি তৈরি করছেন। যাদের খুব ভালোবাসি ও শ্রদ্ধা করি, আমিও সেসব শিল্পীর ছবি তৈরি করলাম। উপভোগ করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০